নিউইয়র্কে সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব শ্যামা পূজা উদযাপিত
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : নিউইয়র্কে আলোর উৎসবে উদযাপিত হলো সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব শ্যামা পূজা। হিন্দু পূরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক এর উদ্যোগে সনাতন ধর্মালম্বিদের অন্যতম বড় এ উৎসব দীপাবলী ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের গুলশান তেরেসে অনুষ্ঠিত এ আয়োজনে হিন্দু ধর্মালম্বিরা মিলিত হন। হিন্দু শাস্ত্রে মা কালীকে বিপদনাশিনী হিসেবে গণ্য করা হয়ে থাকে। বিভিন্ন অমঙ্গলের হাত থেকে মা কালী তাদের রক্ষা করে থাকেন। হিন্দু ধর্মের বিশ্বাস মতে, সকল অশুভ শক্তিকে বিনাশ করেন দেবী কালী। এছাড়া এ পূজায় আলোক প্রজ্জ্বলন করে সব অন্ধকার দুর করতে দেবীর কাছে প্রার্থনা করা হয়। এ উৎসবকে আবার দীপাবলীও বলা হয়। এ দীপাবলি উৎসব উপলক্ষে হিন্দুরা নিজেদের বাড়ি ও প্রতিষ্ঠান মনোরম আলোকসজ্জা করেন।
সংশ্লিষ্টরা জানান, এবার করোণা মহামারীর কারণে মন্দিরে ভক্তদের ততটা উপস্থিতি লক্ষ করা যায়নি। কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন হয় নি। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ চন্দ্র সূত্রধর জানান, করোনা’র বিধি নিষেধের কারণে নিউইয়রর্কে এবার তেমন আড়ম্বর ছিলো না। তারপরও ভক্তরা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে এসেছেন। পূজা উদযাপন কমিটির অন্যতম সংগঠক শ্যামল কর জানান, এবার শ্যামা পূজায় মহামারী করোনা থেকে পরিত্রাণ পাবার উদ্দেশ্যে সকল মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মঙ্গল প্রদীপ জালিয়ে অন্ধকার দুর করার জন্য মা কালীর নিকট অর্ঘ্য প্রদান করা হয়। মন্দিরে পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। এবারের শ্যামা পূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য ভক্তদের ধন্যবাদ জানান সংগগঠনের কর্মকর্তা দীপক রায় ও সভাপতি বিশ্বজিত রায়। আগামী বছর করোনা জয় করে আরো জমজমাট ভাবে পূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes