Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার নিন্দা ফোবানা’র

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: November 2, 2017 | 9:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন এলাকায় গত মঙ্গলবার এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে আটজন নিহত ও ১১ জন আহত হয়েছে। একজন ট্রাকচালক মহাসড়কের পাশে সাইকেল লেনে দ্রুতগতিতে ঢুকে পড়ে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এই হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েন ইন নর্থ আমেরিকা ”ফোবানা” নেতৃবৃন্দ। 

এক প্রেস বিঞ্জপ্তিতে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ হালিম বলেন, ফোবানা দৃঢ়ভাবে নিউইয়র্কে সংঘটিত নিরীহ মানুষের উপর এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছ এবং হামলায় ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ।

নেতৃবৃন্দ বলেন, এটি আমাদের স্বাধীনতা এবং আমাদের জীবনযাত্রার উপর আক্রমণ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নিরীহ হামলার শীকার সবার জন্য প্রার্থনা করি এবং মানবতার বিরুদ্ধে এই ধরনের জঘন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রূখে দাঁড়াই।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনার পর এটি হচ্ছে নিউইয়র্কে বড় ধরনের প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা। এ হামলার ঘটনায় ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাকে আটক করা হয়। হামলাকারী ফ্লোরিডায় বসবাসকারী উজবেক নাগরিক। পুলিশ কর্মকর্তারা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন।

সংবাদমাধ্যমের খবরে হামলাকারীর নাম সাইফুলো সাইপভ বলে উল্লেখ করা হয়। অভিবাসী হিসেবে সে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসে।পুলিশ সূত্র জানায়, হামলার কাজে ব্যবহৃত ওই ট্রাকের ভিতরে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তথাকথিত ইসলামিক স্টেটের নাম উল্লেখ রয়েছে।এক প্রত্যক্ষদর্শী জানান, স্ট্যুইভেসান্ট হাই স্কুলের কাছে একটি সাদা রঙের পিকআপ ট্রাক দ্রুত গতিতে মহাসড়কের পাশের সাইকেল পথে ঢুকে পড়ে। এসময় চালক দ্রুতগতির ট্রাকটি অনেক মানুষের ওপর তুলে দেয়। এ সময় অনেকগুলো গুলির শব্দও শোনা যায়। খবরে বলা হয়, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ ঘটনায় শোকাহত। এটি একটি কাপুরুষোচিত হামলা। আর হামলাকারী একজন মানসিক বিকারগ্রস্ত।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV