Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নির্বাচন ১৭ নভেম্বর : আমিন-সাইফুল প্যানেলের ২৬ অঙ্গিকারে সন্দ্বীপবাসীর আস্থা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 8, 2019 | 6:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নির্বাচন ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমিন-সাইফুল, পান্না-আলাউদ্দিন প্যানেল এবং সভাপতি পদে এককভাবে নির্বাচন করছেন মাওলানা আবুল কালাম। এ নির্বাচনকে ঘিরে করে প্রবাসী সন্দ্বীপবাসীর মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এ নির্বাচনে সভাপতি প্রার্থী নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামের নেতৃত্বাধীন আমিন-সাইফুল পরিষদ ঐক্যের লক্ষ্যে সন্দ্বীপবাসীর দো’য়া ও সহযোগিতা কামনা করেছেন। গত ৩১ অক্টোবর ব্রুকলীনে নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাকারী আমিন-সাইফুল প্যানেলের নির্বাচনী সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবীণ প্রবাসী ও সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি মো: শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক নুরুল আমিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সমাজসেবক সাইফুল ইসলাম, সহ সভাপতি পদপ্রার্থী মিয়া হানিফ প্রমুখ।
বক্তারা সন্দ্বীপ সোসাইটিকে আগামি দিনে প্রবাসী সন্দ্বীপবাসীর জন্য একটি সত্যিকারের কার্যকরী জনকল্যাণমুলক সংগঠনে পরিণত করার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। সংবাদ সম্মেললে আমিন-সাইফুল প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। আমিন-সাইফুল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে নির্বাচনী ইশতেহারে মৃত ব্যক্তির সৎকারের পাশাপাশি জীবিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ২৬ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

আমিন-সাইফুল প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে : সন্দ্বীপের প্রত্যেক প্রবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে সোসাইটির অগ্রযাত্রা অব্যাহত রাখা, সন্দ্বীপ সোসাইটির নিজস্ব ভবনকে জোনের/ বিল্ডিং ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে তিন তলায় রুপান্তর করা, একটি মুসলিম ফিউনারেল হোম স্থাপনের উদ্যোগ গ্রহন করা, প্রতিষ্ঠানের সকল আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতা করা, কমিটির প্রত্যেক সদস্যকে পদানুসারে কাজের উপযুক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কার্যকরী কমিটিকে সক্রিয় করে ক্ষমতা বিকেন্দ্রীয়করনের মাধ্যমে যোগ্যতা ও সাংগঠনিক স্বক্ষমতা বৃদ্ধি করা, সোসাইটির মাধ্যমে সন্দ্বীপ প্রবাসী সহ বাংলাদেশীদের জন্য একটি কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করা, নতুন আগত প্রবাসীদের প্রয়োজন সাপেক্ষে আর্থিক ঋণ প্রদানের ব্যবস্থা করা। যাতে এখানে আসার পর বাসাভাড়া ও নিশ্চিন্তে কাজের ব্যবস্থা করতে পারে এবং কর্মজীবনে প্রবেশের পর প্রতিমাসে একটি নিদিষ্ট পরিমানে ঋণ পরিশোধ করবে।

নতুন আগত প্রত্যেক ব্যক্তি বা পরিবারকে কাজ ও কার্য পরিবেশ সম্পর্কে কাউন্সেলিং করা যাতে করে কর্ম জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহন করতে পারে, প্রবাসী সন্দ্বীপবাসীর জন্য ইএসএল এর ব্যবস্থা করা, অস্বচ্ছল ও অনগ্রসর পরিবারের স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য সোসাইটির অফিসে প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা, নতুন আগত ও পুরাতন সহ সকল সন্দ্বীপবাসীকে আদমশুমারীর মাধ্যমে পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রেখে অপরাধ মূলক কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে প্রতি বছর ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা, গ্রীষ্মকালীন সময়ে নতুন প্রজন্মকে বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে পারার জন্য সামার স্কুলের ব্যবস্থা করা, নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে অবহিত ও লালনে উদ্ধুদ্ধ করা, সোসাইটির মূল লক্ষ্য মৃত মানুষের সৎকার সাধনে নতুন কবরের জন্য জায়গার ব্যবস্থা করা, ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশী কনস্যুলেট জেনারেলকে বছরে ৩/৪ বার সোসাইটির নিজস্ব ভবনে কনস্যুলেট সেবার ব্যবস্থা করা, মেইন স্ট্রীম এর সাথে যোগাযোগ বৃদ্ধি করে কমিউনিটির স্বার্থে মেইন স্ট্রীমকে সংযুক্ত করার চেষ্টা চালানো, সন্দ্বীপে প্রতি বছর একটি চক্ষু শিবির/সাধারন চিকিৎসা ক্যাম্প আয়োজন করা, একটি শক্তিশালী গঠনতন্ত্র প্রনয়ণ করে সোসাইটির স্বক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচনের ব্যয় হ্রাস করে এবং সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করা, সুষ্ঠু, গ্রহনযোগ্য ও নির্ভূল ভোটার লিস্ট প্রণয়ন এবং গোপনীয়তা বজায় রাখার লক্ষ্যে নিজস্ব ভবনে কম্পোজ ও প্রিন্ট এর ব্যবস্থা করা, স্থায়ী সদস্যের সংখ্যা ৫০০+ এ উন্নীত করা, চট্টগ্রাম-সন্দ্বীপ যাতায়াত ব্যবস্থা ও আত্মসামাজিক অবস্থার পরিবর্তন সাধনের লক্ষ্যে স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে সমাধানের পথ সৃষ্টি করা, সন্দ্বীপ সোসাইটিকে ডিজিটাল্যাইজেশন করা, সন্দ্বীপের সকল প্রবাসীর নাম, ঠিকানা, ছবি ও ফোন নাম্বার সহ স্মরণীকা প্রকাশ ও সংরক্ষণ করা এবং সোসাইটির ফান্ড ব্যবহার না করে কমিটির সদস্য সমাজের গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত ভাবে যাকাত, ছাদাকা এবং ডোনেশন সংগ্রহের মাধ্যমে সন্দ্বীপের অসহায় পরিবারের মধ্যে সহযোগীতার হাত সম্প্রসারন করা।
আমিন-সাইফুল প্যানেলের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে প্রবাসী সন্দ্বীপবাসীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তাদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও বাঙালী ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার লক্ষেও কাজ করবেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV