নিউইয়র্কে সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টুর সাথে প্রবাসীদের মতবিনিময় : ডাকাতের কবলে পড়ার কথা জানালেন আব্দুর রহিম বাদশাহ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/399526631023328
https://www.facebook.com/USANewsNY/videos/283218096459234
https://www.facebook.com/USANewsNY/videos/1196266127394921
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সাথে প্রবাসীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। স্থানীয় সময় ২৬ জুলাই রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল বিরায়ানী হাউস সাইডওয়াক হ্যাফে এ আয়োজন করেন স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।

প্রবীণ রাজনীতিক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে এডভোকেট আব্দুর রকিব মন্টু ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রাজনীতিক মো. আব্দুর রহিম বাদশাহ, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সাখাওয়াত আলী, নূরে আলম জিকু, শেখ মখলু মিয়া, মনজুর চৌধুরী জগলুল, মির্জা মামুন রশিদ, মামুন ইসলাম, সারোয়ার চৌধুরী, নুরুল ইসলাম, লস্কর মইজুর রহমান জুয়েল, জামাল আহমেদ, সালেহ আহমেদ, মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় আব্দুর রহিম বাদশাহ তার ডাকাতের কবলে পড়ার কথা জানালেন। তিনি ডাকাতের কবলে পড়ার সেই দু:সহ কাহিনী জানিয়ে বলেন, গত ২৫ জুলাই সোমবার সন্ধ্যায় তার ব্রঙ্কসের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সশস্ত্র ডাকাতের কবলে পড়েন। সশস্ত্র ডাকাতরা তাকে মারধর করে তার গাড়ি, মোবাইল ও ওয়ালেট ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এব্যাপারে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি জানান, তার গাড়ি, মোবাইল ও ওয়ালেট এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। তিনি প্রবাসীদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়ে যারা তাকে বিভিন্নভাবে সহযোগিতা এবং তার খোঁজ-খবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু তার সম্মানে এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মতবিনিময়কালে তিনি দেশের বিভিন্ন ইভেন্টে প্রবাসী খেলোয়ারদের অংশ গ্রহণের আহ্বান জানান।

মোহাম্মদ এন মজুমদার তার বক্তব্যে প্রবাসীদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়ে বলেন, আব্দুর রহিম বাদশাহর ডাকাতের কবলে পড়ার বিষয়টি নিয়ে একটি কুচক্রিমহল অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দু:খজনক ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests