Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সর্বজনীন আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মোৎসব এবং জাতীয় শিশু দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: March 24, 2017 | 11:03 PM

হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্র প্রবাসী বঙ্গবন্ধু’র অনুসারীদের নিয়ে সার্বজনীন কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস সার্বজনীন আয়োজনে গত ১৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আয়োজকদের অন্যতম সুপরিচিত উপস্থাপক রিনা আবেদিন ও কিশোরী অহনার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর দেশের সঙ্গীত পরিবেশন করে বিপুল সংখ্যক শিশু-কিশোরবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন জাতির জনক বঙ্গবন্ধু’র অন্যতম ঘনিষ্ট সহচর সাবেক এমএনএ প্রয়াত এডভোকেট দেওয়ান আবুল আববাসের তনয় আয়োজকদের অন্যতম নিউইয়র্ক প্রবাসী সংগঠক দেওয়ান আশরাফুল আলম, জাকির হোসেন হিরু ভূইয়া , জাকির হোসেন বাচ্চু, রিনা আবেদিন, চিত্র শিল্পী ওবায়েদউল্লাহ মামুন, রাজু আহমেদ মোবারক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সাধারন সম্পাদক হেলাল মাহমুদ, আওয়ামী লীগরে প্রবাসী কল্যাণ সম্পাদক সোলমোন আলী,সবিতা দাস,আলিফ আলম,শরফরাজ আশরাফ আলম এবং কোরিয়ান ছাএ ইয়াং সং কো।

পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সার্বজনীন উদ্যোগে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডার আবুল মুকিত চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ,স্বাধীনতার চেতনা মঞ্চ, প্রজন্ম ৭১ যুক্তরাষ্ট্র, শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজকল্যাণ পরিষদ যুক্তরাষ্ট্র, প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশী আমেরিকান আর্টস ফোরাম, যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদ যুক্তরাষ্ট্র, প্রবাসী নাগরিক সমাজ সেবক , জেনোমাইড’৭১ ফাউন্ডেশন ইউএসএ সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর,আওয়ামী লীগরে প্রবাসী কল্যাণ সম্পাদক সোলমোন আলী, বাংলাদেশ আওয়ামী ফারাম ইউএস’র সাধারন সম্পাদক হারুন অর রশীদ, গিয়াস উদ্দিন মুজিব সেনা, বাংলাদেশ ল সোসাইটির সভাপতি মুর্শেদা জামান ও সাবেক সভাপতি মোহাম্মদ আলী বাবুলের নেতৃত্বে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ একুশে চেতনা পরিষদ, ঢাকা ড্রামা, সাংস্কৃতিক সংগঠন দহলিজ, কর্নেল ইউনির্ভাসিটি, শিক্ষার্থী, উদিচি স্কুল অব আর্ট, খান টিউটোরিয়াল এর প্রেসিডেন্ট নাঈম খানের নেতৃত্বে শিক্ষার্থীবৃন্দ, কলামিষ্ট বেলাল বেগ, বহ্নি শিখা সঙ্গীত নিকেতন, চারু কলা শিশু কিশোর পরিষদের ফারদিনা, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন, দহলিজসহ সাংবাদিক, লেখক, কবি,সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

শিশু-কিশোরদেও বঙ্গবন্ধু’র চিত্রাংকন, কবিতা, ছবি অংকনের জন্য তাদের মেডেল প্রদান করেন নাঈমা খান ও অধ্যাপক হোসনে আরা এবং পরিচালনা করেন ফটো সাংবাদিক ও চিত্র শিল্পী ওয়াজেদ উল্লাহ মামুন।
প্রধান আয়োজক দেওয়ান আশরাফুল আলমের পরিচালনায় সার্বজনীন জন্মোৎসব উপলক্ষে প্রকাশিত বাংলা ও ইংরেজীতে প্রকাশিত ম্যাগাজিন সরনীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর মোড়ক উন্মোচন করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, কলামিষ্ট বেলাল বেগ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, উদিচির সুব্রত বিশ^াস,মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডার আবুল মুকিত চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাবৃন্দ, জেনোমাইড’৭১ ফাউন্ডেশন ইউএসএ সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর,মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট আহবায়ক ড. আবুল বাতেন, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা ও কবি সৈয়দ হাসমত আলী, মুক্তিযোদ্ধা হিরু ভূইয়া, জাকির হোসেন বাচ্চু, সোলাইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক নূরে আলম জিকু, মুর্শেদা জামান, নাঈমা খান, হোসনে আরা , আলী হাসান কিবরিয়া অনু, মোজাহিদ আনসারী, শিল্পী সহীদ হাসান,কানিজ আয়েশা, সবিতা দাস প্রমুখ। নৃত্য ছোট মনি ফারিয়া।

আয়োজকদের অন্যতম ইসমাইল হোসেন হাওলাদার ২১-১০-১৯৭১-এর নাতনী-ও উপস্থাপক রিনা আবেদীন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু’র ডাকে তার ৪ ভাই মুক্তিযোদ্ধে অংশ নেওয়ার কারনে তার বাবাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে পাক বাহিনী ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা সহীদ হাসান, সবিতা দাসের নেতৃত্বে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, দহলিজ-এর শিল্পীবৃন্দ।যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। কর্মসূচীর অংশ হিসেবে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভায় বক্তাগণ শিশুদের প্রতি জাতির পিতার প্রগাঢ় ভালোবাসার কথা উল্লেখ করে নতুন প্রজন্মের কল্যাণে বঙ্গবন্ধু এবং বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের উপর আলোকপাত করেন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অনুষ্টানে কম্যুনিটির নেতৃবৃন্দ আলোচনা করেন এবং আবৃত্তিকাররা বঙ্গবন্ধুর উপরে কবিতা পাঠ করেন। স্থানীয় কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য এবং তাদের শিশু সন্তান, এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে কেক কাটা পর্বে শিশুসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। অনুষ্টানের প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।তবলায় সহযোগিতা করেন তপন মোদক। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV