Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিকদের উপর হামলার নিন্দা; ফরিদার মা ও খোকনের পিতৃ বিয়োগে শোক নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’র

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: June 6, 2020 | 1:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রতিবাদে সমগ্র আমেরিকায় চলমান প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে নিউইয়র্কে দুই বাংলাদেশী সাংবাদিক হামলার শিকারের ঘটনায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ঢাকার সময় টিভির ইউএসএ প্রতিনিধি হাসানুজ্জামান সাকী ও নিউইয়র্কের আই টিভি ইউএসএ’র প্রধান মুহাম্মদ শহীদুল্লাহ ০১ জুন গত সোমবার নিউইয়র্কে কার্ফ্যু চলাকালীন সময় রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বপালনকালে ম্যানহাটানে এই ঘটনা ঘটে। এছাড়াও দায়িত্বপালনকালে সিএনএস’র একজন সাংবাদিককে পুলিশ আটকের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক বন্ধু/সহকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রতœগর্ভ মা এবং ঢাকাস্থ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন সহ বিশিষ্ট সাংবাদিক, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন ইন্তেকালে আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামরা করছি। উল্লেখ্য, জাহানারা হোসেন গত ৩ জুন বুধবার এবং আনোয়ার হোসেন গত ১ জুন সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বিবৃতি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV