নিউইয়র্কে সাংস্কৃতিক দম্পতি মুক্তা-অনু’র উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা
হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্ক প্রবাসী সাংস্কৃতিক দম্পতি মনসুরা বেগম মুক্তা এবং ইলিয়াস প্রামানিক অনু’র উদ্যোগে গত ১২ মার্চ শনিবার রাত সাড়ে ৭টায় সিটির পার্কচেষ্টারে মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে ‘৭১ এর মুক্তিযুদ্ধে এবং ৫২ এর ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম আয়োজক ও সাংস্কৃতিক সংগঠক মনসুরা বেগম মুক্তা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক সাইদা আকতার রেজভিন।
বিশিষ্ট সাহিত্যিক, লেখক, কবি ও প্রকাশক এবিএম সালেহ উদ্দীনের সূচারু উপস্থাপনায় অনুষ্ঠিত মনোরম এই অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কবিসহ বিশিষ্ট অতিথিবৃন্দ যোগদান করেন। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বার্তা সংস্থা বাপ্স নিউজ এডিটর ও মূলধারায় পুরষ্কার বিজয়ী এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন, বিশিষ্ট কারু ও চিত্রশিল্পী বিশ্বজিৎ কুমার চৌধুরী, নাট্যকার ও আবৃতিকার শীতেস ধর, মিসেস বিশ্বজিৎ চৌধুরী, সঙ্গীত শিল্পী মুক্তা ধর, মুনমুন, ডা: রনি সাইদ এবং অন্তু প্রমুখ।

প্রথমে ছিলো নৃত্য পরিবেশন যমজ দুই বোন ছোটমনি অর্পিতা ও অন্নেষার। কবিতা আবৃতি করে নতুন প্রজন্মের অরিন। এবং গিটারে দুইটি গান পরিবেশন করে নতুন প্রজন্মের রায়হান সালে।শেষ পর্বে ছিল প্রবাসের সুপরিচিত সঙ্গীত শিল্পী মুক্তা ধরের একক সঙ্গীতানুষ্ঠান। তবলায় সহযোগিতা করেন শীতেস ধর।

ধন্যবাদ জ্ঞাপন করেন ইলিয়াস প্রামানিক অপু। বৈশাখী আমেজে রকমারী মজাদার পরিবেশনায় নৈশভোজের মাধ্যমে ভোর ৩টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature