নিউইয়র্কে সাউথ এশিয়ান কনভেনশন ২২ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র আয়োজনে সাউথ এশিয়ান কনভেনশন অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর রবিবার। নিউইয়র্কে লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠিতব্য কনভেনশনে অংশ নিবেন নিউইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড অফিসিয়ালগণ। এতে বাংলাদেশীসহ সহ সাউথ এশিয়ান কমিউনিটির মূলধারার সকল নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।

সাউথ এশিয়ান ভূক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, চীন, শ্রীলংকার কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও তিব্বতিয়ান কমিউনিটি নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন। গত বছর এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল ওয়াল্ড ফেয়ার মেরিনাতে। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মূলধারার বাংলাদেশী তরুন নেতা জয় চৌধুরীর উদ্যোগে গত বছর থেকে সাউথ এশিয়ান কনভেনশন অনুষ্ঠিত হয়ে আসছে।

সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র প্রতিষ্ঠাতা কনভেনর ও আগামী নির্বাচনে নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী বলেন, নিউইয়র্ক সিটিতে বহু সাউথ এশিয়ান কমিউনিটির বসবাস। এই কনভেনশনের মাধ্যমে সাউথ এশিয়ানরা একই প্লাটফরমে আসছে। গত বছর ওয়াল্ড ফেয়ার মেরীনাতে সফল ভাবে এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল।

এবারের কনভেনশনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে কনভেনশন প্রস্তুতি কমিটির সভা হচ্ছে। তিনি বলেন, এবারের সম্মেলনে বিভিন্ন দেশের কমিউনিটির যেসব সংঘঠন গুলো অংশ নেবে সেগুলো হচ্ছে সাউথ এশিয়ান ইন্দো ক্যারিবিয়ান(সাইকা), আমেরিকান পাকিস্থানী সংগঠন (এপিএজি), শেরপা এসোসিয়েশন অব নেপাল, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, তিব্বতিয়ান এসোসিয়েশন নিউইয়র্ক এন্ড নিউজার্সি, ইউনাইটেড এশিয়ান অব চায়না, নন রেসিডেন্ট এসোসিয়েশন অব নেপাল ও সাপেষ্ট।

কনভেনশনে সাউথ এশিয়ানভূক্ত দেশগুলোর শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests