Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাপ্তাহিক বাংলা কাগজের ১৪ বছর পূর্তি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: March 23, 2017 | 8:40 PM

আবু জাহাঙ্গীর :: ইংল্যান্ড স্পেন বাংলাদেশ থেকে প্রকাশিত সাপ্তাহিক আমাদের বাংলা কাগজের ১৪ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুইন্সের এলমাষ্ট হসপিটালের কনফারেন্স রুমে গত ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসী কমিউনিটির প্রিয়মুখদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। বাংলা কাগজ যুক্তরাষ্ট্র অফিস এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটসের প্রেসিডেন্ট রোটারিয়ান নিল রোমেন । রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটস এনওয়াই এবং রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের স্বাগতিকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টেলিভিশেনর সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংবাদপত্র কমিউনিটির কল্যাণে কাজ করছে। কমিউনিটিকে ঐক্যবদ্ধ করছে । শক্তিশালী করছে । তিনি বলেন, প্রবাসীসহ যে কোন দেশের কমিউনিটির মানুষের কথাগুলো, সুবিধা অসুবিধাগুলো সংবাদকর্মীরা সংবাদপত্রে তুলে ধরে সমাজকে সচেতন করেন । তিনি বাংলা কাগজের সুদীর্ঘায়ু কামনা করে পত্রিকা সংশ্লিষ্ট সকলকে ১৪ বছর পূর্তিতে শুভেচ্ছা দিয়ে বাংলা কাগজ যুক্তরাষ্ট্রে প্রকাশনার অনুরোধ জানান, সহযোগিতার আশ্বাস দেন । আলোচনা এবং কেক কাটার অনুষ্ঠানে অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটস এনওয়াই এর পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হেনরি রডরিগিয়েজ, ইয়র্ক বাংলা সম্পাদক আহমেদ রাশীদ। বাংলা কাগজের যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান মাহফুজ আদনানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলা কাগজের প্রতিষ্ঠালগ্নে নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি এবং বাংলানিউজইউএসডটকমের নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমার সবুজ বাংলা সম্পাদক ইফতেখার আহমদ হেলাল, রোটারিয়ান মারকো সেবায়োছ, রোটারিয়ান লুজ গিরাল্ডো, বাংলানিউজইউএসডটকমের ম্যানেজিং কো অর্ডিনেটর সাব্বির চৌধুরী শপথ, বাংলা কাগজের সাবেক সাব এডিটর এবং বাংলানিউজইউএসডটকমের স্টাফ রিপোর্টার আবু জাহাঙ্গীর, রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের ফাউন্ডার সেক্রেটারি রোটারেক্টর সরেকওম সারওয়াত, জয়েন্ট সেক্রেটারি রোটারেক্টর আবু ইমতিয়াজ রিফাত, রোটারেক্টর মিজানুর রহমান, কমিউনিটি একটিভিস্ট মিজানুর রহমান, নুরুল হক কানন প্রমুখ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV