Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী :বাংলাদেশে থাকাবস্থায় আমার ওপর যারা আক্রমণ করেছিল তাদের ফাঁসি চাই না

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: October 1, 2010 | 2:54 AM

নিউজ ওয়ার্ল্ড: বাংলাদেশে নিযুক্ত বহুল আলোচিত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন,বাংলাদেশে থাকাবস্থায় আমার ওপর যারা আক্রমণ করেছিল তাদের ফাঁসি আমি চাই না। অপরাধীরা অন্ধকার থেকে বেরিয়ে ভালো হয়ে যাক। পরিবার-পরিজন নিয়ে সুস্থ সুন্দর জীপনযাপন করুক। তাদের মন উদার ও উন্নত হোক এটাই আমার প্রত্যাশা। আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তবে সেই সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনের আবেগ বা প্রত্যাশার বিষয়টি আমি বলতে পারব না।
নিউইয়র্কে আনোয়ার চৌধুরীর সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় তিনি একথা বলেন। গত বুধবার নিউইয়র্কের ঢাকা ক্লাবে সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটি এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুনেদ খান চৌধুরী।
আনোয়ার চৌধুরী বলেন, হরকাতুল জেহাদ আমার ওপর আক্রমণ করেছিল। হাসপাতালে আমার শয্যাপাশে সাধারণ মানুষের চোখ দেখে তাদের ভালবাসার স্পর্শ অনুভব করলাম। ভাবলাম এদের ছেড়ে যাব না। তাই লন্ডনে চিকিত্সা শেষে ফিরে গিয়েছিলাম। মাত্র ৩-৪ জন সন্ত্রাসীর জন্য একটি জাতির ঘাড়ে সন্ত্রাসীর বদনাম চাপাব এটা মেনে নিতে পারিনি। সন্ত্রাসীদের কাছে পরাজিত হয়ে পালিয়ে যেতে চাইনি। সেজন্যই ফিরে গিয়েছিলম বাংলাদেশে।
আনোয়ার চৌধুরী বলেন, সিলেটের ৪ বীরপুরুষ সবসময়ই আমার মনের রাজ্য দখল করে আছেন। এর মধ্যে প্রথম হচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী, গায়ক শাহ আবদুল করিম। যার গান শুনলেই বুঝা যায় বাংলাদেশের মানুষ কেন এত উদার, কেন এত মহত্। শাহ আবদুল করিমের গান শুনেই আমি বাংলা শিখেছি। নিজেই অনুবাদ করেছি তার ২০টি গান। মানুষের সব চাইতে জটিল অনুভূতি আবেগকে তিনি এত সহজে প্রকাশ করেছেন যা বিশ্বে বিরল বিষয়। এরপর আছেন হাসন রাজা, রাধা রমন ও দুর্মিন শাহ।
উল্লেখ্য, আনোয়ার চৌধুরী বর্তমানে ব্রিটিশ সরকারের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউশন অব ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস নামক সংস্থায় কর্মরত রয়েছেন। বাংলাদেশে হাইকমিশনার থাকাবস্থায় ২০০৪ সালে সিলেটে হজরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে তারও ওপর গ্রেনেড হামলায় তার বডিগার্ডসহ ক’জন নিহত হলেও তিনি আহত হয়ে বেঁচে যান। তদন্তে হরকাতুল জেহাদকে এ ঘটনায় সংশ্লিষ্ট বলে পুলিশ তদন্তে নিশ্চিত হয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV