নিউইয়র্কে সিপিএ কেএম হকের মৃত্যুবার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে জ্যাকসন হাইটসের সিপিএ খন্দকার মাহবুব হকের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদে গত ১২ এপ্রিল সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মোহাম্মদ আবদুস সাদিক দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএ’র সাবেক সভাপতি ও জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ফাউন্ডার মেম্বার জাকারিয়া মাসুদ জিকো, হাফেজ মাওলানা মোহাম্মদ ফায়েক উদ্দিন, মুফতী মোহাম্মদ ইসমাইল, মাওলানা মোহাম্মদ মাহমুদ, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল, হাফেজ করিম পাটোয়ারি প্রমুখ।
বক্তারা তার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সিপিএ কেএম হক সহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সিপিএ খন্দকার মাহবুব হক ব্রেনটিউমারে আক্রান্ত হয়ে গত বছরের ৯ এপ্রিল লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিপিএ কেএম হকের বাড়ী বাংলাদেশের টাঙ্গাইল জেলায়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের