Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিপিএ হায়দার আলমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: February 28, 2020 | 11:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী সিপিএ মোহাম্মদ হায়দার আলম (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে তার এক মাত্র কন্যা তাসফিয়া আলম-কে স্কুলে পৌছে দেয়ার পর বাসায় ফেরার পথে তিনি স্ট্রোকের শিকার হন এবং জ্যামাইকার ১৬৯ স্ট্রীট ও হাইল্যান্ড এভিনিউ এলাকায় রাস্তায় পড়ে যান। ফলে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে দূত কুইন্স জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি ২০/২২ আগে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। খবর ইউএনএ’র।

রাজশাহী জেলা সমিতি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ মজিদ আকন্দ জানান, সিপিএ হায়দার আলম স্ত্রী তালিয়া শামসী আরা ও কন্যা তাসফিয়া আলম (১২)-কে নিয়ে কুইন্সের জ্যামাইকা এলাকায় বসবাস করতেন। তার দেশের বাড়ী রাজশাহী জেলার গুদাবাড়ী উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে সিপিএ হায়দার আলীর মৃত্যুর খবর পাওয়ার পর রাজশাহী জেলা সমিতির নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার ঘরোয়ার রেষ্টুরেন্টে জরুরী সভায় মিলিত হন। সভায় তার মরদেহ দাফন সহ আনুসাঙ্গীক কর্ম সম্পাদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মরহুম হায়দার আলমের দাফন প্রক্রিয়া সহ তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সভায় তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

সভায় রাজশাহী জেলা সমিতি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ মজিদ আকন্দ সহ মরহুমের শশুর প্রিন্সপ্যাল মোজাম্মেল হক, ডা. আব্দুল লতিফ, মোহাতার হোসেন, মুজিব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ হাসপাতাল মর্গেই ছিলো। এম এ মজিদ আকন্দ ইউএনএ প্রতিনিধিকে জানান, হাসপাল কর্তৃপক্ষ মরহুম হায়দার আলমের মরদেহ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ফিউনেরার হোমে হস্তান্তর করার কথা। পরবর্তীতে তার নামাজে নানাজা শেষে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবর স্থানে তার মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV