নিউইয়র্কে সিরাজ শিকদারের পুত্র শুভ্র শিকদারের আকষ্মিক মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের বামপন্থী আন্দোলনের নেতা প্রয়াত সিরাজ শিকদারের বড় ছেলে মনিরুল ইসলাম শিকদারের (৫৪) আকষ্মিক মৃত্যু (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হয়েছে নিউইয়র্কে। প্রায় দুই দশক থেকে আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম শিকদার পরিচিত ছিলেন শুভ্র শিকদার নামে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানের জনক শুভ্র শিকদার উডসাইডে বসবাস করতেন।
শুভ্রর এক বন্ধু ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাজ থেকে ফিরে তার বাসায়
যান। বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন শুভ্র শুয়ে আছেন, কিন্তু কোনো নড়াচড়া নেই। পরে তিনি পুলিশে ফোন করেন। পুলিশ ও জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুভ্র শিকদারকে মৃত অবস্থায় পায়। শুভ্র শিকদারের অকাল মৃত্যুতে নিউইয়র্কে তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ জুমা জামাইকা মুসলিম সেন্টারে শুভ্র শিকদারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী