নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পিকনিকের পরিবর্তিত তারিখ ৮ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পিকনিক আগামী ৮ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণ বশত পূর্বনির্ধারিত ১ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৮ সেপ্টেম্বর রোববার এ পিকনিকের তারিখ পূন:নির্ধারণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি হলে গত ১৫ জুলাই সোমবার রাতে অনুষ্ঠিত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ পিকনিক উদযাপন কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির আহবায়ক তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিব ফয়েজির পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য আব্দুর রহিম বাদশা, এমএ মুহিত, মোহাম্মদ দুদু মিয়া, সারওয়ার চৌধুরী, আব্দুল হাকিম প্রমুখ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
উল্লেখ্য, বনভোজন সফল করার লক্ষে গত ৮ জুলাই সোমবার সন্ধ্যায় সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রদের এক সভায় ৯৯ সদস্য বিশিষ্ট পিকনিক উদযাপন কমিটি গঠিত হয়। প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পিকনিক আয়োজনের সিদ্ধান্ত হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’