Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উৎসবমুখর বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: September 9, 2019 | 2:53 PM

https://www.youtube.com/watch?v=7njR0gJW0jk&t=9s

https://www.youtube.com/watch?v=TbSuN0DzS9E&t=10s

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক ব্যতিক্রমী বনভোজন। গত ৮ সেপ্টেম্বর রোববার দিনভর ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এ বনভোজন। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের দেড় শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ বনভোজনে। এদিন সকাল থেকেই প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত অনিন্দ সুন্দর পরিবেশের এই বনভোজন স্থলে সমবেত হন তারা। মেতে ওঠেন বর্ণিল সব আয়োজনে। এক আনন্দঘন আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্ক জুড়ে।

এসময় তারা কলেজ জীবনের নানা স্মৃতিচারণসহ জম্পেস আড্ডায় মেতে ওঠেন। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ বনভোজন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রং-বেরংয়ের বেলুন উড়িয়ে। তার পর শুরু হয় বনভোজনের বিভিন্ন কার্যক্রম।

ইভেন্ট কমিটির আহবায়ক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আব্দুর রহিম বাদশাহ, সদস্য সচিব হাবিব ফয়েজি, সদস্য মুহাম্মদ আলী ও মাসুম আহমদের পরিচালনায় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বনভোজনে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ কালাম, আব্দুল কাইউম, ওসমান গনি কায়কোবাদ, মোহাম্মদ আফতাব আলী, মজির চৌধুরী, মোহাম্মদ সুলতান কবির, মজনুর রহমান, ফয়জুর রহমান ফটিক, মোহাম্মদ হোসাইন, এনাম উদ্দীন, আজিজ আহমদ চৌধুরী, ইফতেখার সিরাজ, শাহিন আজমল, এস এম গোলাম রব্বানী চৌধুরী, ইব্রাহিম চৌধুরী খোকন, জাহাঙ্গীর করিম, মুহাম্মদ কবির, আমিনুল হক চুন্নু, মুহাম্মদ ফখরুল ইসলাম, মুহাম্মদ এন আহিয়া, জাহাঙ্গীর আলম, এ এস এম নাজমুল হুদা, মুহাম্মদ মুহিত জনি, ইয়াহিয়া বি চৌধুরী, আব্দুল আহাদ, মুরাকিব শামিম, কাজী অদুদ আহমেদ, মঞ্জুর আহমেদ চৌধুরী, এমএ করিম জাহাঙ্গীর, সাখাওয়াত আলী, মঈনুল হক হেলাল, ফরহাদ কবির, আবদুল আহাদ, জসিম উদ্দিন নিপু, আনিসুর রহমান, ডা. আনোয়ারুজ্জামান, ফখরুল ইসলাম, আনোয়ার আহমেদ, ইমরান আলী টিপু, মাহবুব আহমদ, এম এ মুহিত, সাইফুর রহমান, আনিসুর রহমান, ফখরুল ইসলাম, জালাল চৌধুরী, রুহেল চৌধুরী, লতিফ এ চৌধুরী, মুহাম্মদ সেবুল খান মাহবুব, আব্দুর রউফ, আব্দুল মনাফ, মুহাম্মদ নাসির উদ্দীন, সারওয়ার চৌধুরী, ইফজাল আহমদ, মুহাম্মদ বজলুর রশিদ চৌধুরী শিপন, মুহাম্মদ আবু সাঈদ, খালিদ ইসলাম, তানভির আহমদ, মুহাম্মদ উদ্দিন, মুহাম্মদ আলী, আব্দুল হাকিম, সুব্রত তালুকদার, মুহাম্মদ মেহেদি হাসান, ফারহানা নীপা, খাদিজা ইসলাম, ইমরান উদ্দিন, সাহিদুল হাসান তানিম প্রমুখ।

কলেজের প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এএসএম একে সাব্রী সাবেরীন ও অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ।
এছাড়াও ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশী ফেডরেশন অব চেম্বারস অ্যান্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট ড. ওয়ালী তাসের উদ্দিন, অ্যাটর্নি ব্রুস ফিশার, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, বদরুন নাহার খান মিতা, সিরাজ উদ্দিন সোহাগ, আলমাস আলী, সাইদুর রহমান লিংকন, সিপিএ আহাদ আলী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, হারুন আলী, ডা. শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, ফেরদৌসী বেগম বিউটি, আলহাজ্ব অলিউর রহমান, ফরিদ আলম পাঠান, বোরহান উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন, মামুন রহমান, রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, কাজী জাকির, কামাল আহমেদ, আবুল খায়ের আখন্দ প্রমুখ।

বনভোজনে আকর্ষণীয় র‌্যাফেল ড্র ছাড়াও ছিল বিভিন্ন খেলাধূলা। এর মধ্যে লাল-সবুজের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলায় লাল দল ১-০ গোলে জয় লাভ করে। সবশেষে ছিল র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র তে ছিল ৫৫ ইঞ্চি টেলিভিশন (আল আকসা), ৪৩ ইঞ্চি টেলিভিশন (মোহাম্মদ শমসের আলী), আইপ্যাড (আয়োজক) সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। সিপিএ আহাদ আলীর সৌজন্যে ফুটবল খেলোয়ারদের জার্সী প্রদান করা হয়। স্টারলিং ফার্মেসীর সৌজন্যে সবাইকে এমসি বিশ্ববিদ্যালয় কলেজের মনোগ্রাম খচিত কাপ উপহার হিসেবে প্রদান করা হয়। বনভোজনে অতিথি ও কর্মকর্তাদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। বনভোজন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টের সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পর্ব।

অতিথি ও সদর‌্যরা আনন্দঘন আয়োজনের জন্য উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান। বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৭ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে অবদান রেখে চলেছেন।
বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইভেন্ট কমিটির আহবায়ক তোফায়েল আহমদ চৌধুরী, প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা এবং সদস্য সচিব হাবিব ফয়েজি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বনভোজনে সহযোগিকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV