নিউইয়র্কে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শিপলু এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুক্তির যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে সংবর্ধনা (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/452242679544242
ইউএসএনিউজঅনলাইন.কম: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এর প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্কে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ৮ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরীর পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি সৈয়দ বসায়ত আলী, সাবেক সাধারণ সম্পাদক এম এ

সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, কার্যকরী সদস্য শরীফ কামরুল আলম হীরা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, আওয়ামীলীগ নেতা এম এ করিম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্পাদক শাহীন আজমল, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাখাওয়াত আলী, জালাল, নূর উদ্দিন, মিজান চৌধুরী, শাহিন কামালী প্রমুখ। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গভীর রাত পর্যন্ত চলা এ সমাবেশে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের সাবেক ছাত্রনেতারা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ তাদের সোনালী অতীতের বর্ণিল স্মৃতিচারণ করেন। বক্তারা সিলেটের রাজনীতিতে প্রয়াত মেয়র বদরুদ্দিন কামরানের ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে সংবর্ধিত সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। উপকৃত হবে কমিউনিটি ও দেশ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি