নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি: শাহাদত আহ্বায়ক, রানা ফেরদৌস ও শাহজাহান যুগ্ম আহ্বায়ক, সামছুর সদস্য সচিব (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শাহাদত মজুমদারকে আহ্বায়ক, রানা ফেরদৌস চৌধুরী ও মুজিবুর রহমান শাহজাহানকে যুগ্ম আহ্বায়ক এবং সামছুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন: মাহবুব রহমান, ঝিলাম চৌধুরী, জুয়েল চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, হিমেল চৌধুরী এবং নাসিম চৌধুরী। গত ৩০ মে সোমবার সন্ধ্যায় জ্যামাইকার হালাল ডাইনার রেস্টুরেন্টে এসোসিয়েশনের এক জরুরী সভায় এ আহ্বায়ক কমিটি গঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সভায় সভাপতিত্ব করে সংগঠনের প্রধান উপদেষ্টা সুফিয়ান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা হাসান চৌধুরী মাসুম, রানা ফেরদৌস চৌধুরী, আলতাফ চৌধুরী, জুয়েল চৌধুরী, দেবাশীষ দে, ফকু চৌধুরী, শামছুর রহমান, জাহেদ চৌধুরী, মাহবুব রহমান, নাসিম চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, দুরুদ মিয়া রনেল, জুবায়ের চৌধুরী শাহিন, জয় দে, মিনহাজ চৌধুরী, রাজিব খান, হুমায়ুন চৌধুরী, হিমেল চৌধুরী, সারওয়ার চৌধুরী, জাহাঙ্গীর বাসিত, মেহরাজ ফাহমী, হারুন রসীদ মামুন, আবু চৌধুরী, আনজু খান প্রমুখ। বর্তমানে মিশিগানে অবস্থানরত মুজিবুর রহমান শাহজাহান ফোনে যুক্ত হন। তিনি অতীতের ন্যায় সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাথে আছেন বলে জানান। এছাড়া আলমগীর কুমকুম সিলেট থেকে ফকু চৌধুরীকে ফোনে সদরের এসভার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।
সভা সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেবল অন্তবর্তিকালীন কাজ পরিচালনার জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়।
সভায় বলা হয়, যেকোন মূল্যে সিলেট সদর অ্যাসোসিয়েশনের ঐতিহ্য ও স্বচ্ছতাকে অক্ষুন্ন রাখা হবে। যারা এ সংগঠনকে নিয়ে দুরভিসন্ধিতে লিপ্ত তাদের কঠোর হস্তে দমন করা হবে। সিলেটের উদারতা, সহমর্মিতা ও সৌজন্যের ঐতিহ্য বিনষ্টকারীদের কোন অবস্থায়ই প্রশ্রয় দেয়া হবে না।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion