নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পিকনিক ১ সেপ্টেম্বর, উদযাপন কমিটি গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পিকনিক আগামী ১ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে দিনভর কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। বনভোজন সফল করার লক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ৮ জুলাই সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রদের এক সভায় পিকনিক উদযাপন কমিটি গঠিত হয়।

কলেজের প্রাক্তন ছাত্র তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং হাবিব ফয়েজির পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন ছাত্র গোলাম রব্বানী চৌধুরী, আব্দুর রহিম বাদশা, এমএ মুহিত, আবুল কাশেম ইয়াহইয়া, মাসুম আহমদ, বেলাল উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুল্লাহ আল মামুন, ইমরান আলী টিপু, মাহবুব প্রমুখ। পিকনিক উদযাপন প্রক্রিয়ার সাথে আরো ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র সাখাওয়াত আলী, অধ্যাপক খলিলুর রহমান, মামুন রশিদ, সারোয়ার চৌধুরী, খালেদ মাদানী, আবদুর রৌফ পাশা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে তোফায়েল আহমদ চৌধুরীকে আহবায়ক এবং হাবিব ফয়েজিকে সদস্য সচিব করে ৯৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি