Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সৈয়দ তামজিদ হুসাইন নামে আরেক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার: ব্রঙ্কসে প্রতিবাদ সভা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: June 10, 2021 | 2:13 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1766017473570083

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সৈয়দ তামজিদ হুসাইন নামে আরেক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তামজিদ গত ৮ জুন মঙ্গলবার রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে ব্রঙ্কসের ইয়াংকি স্টেডিয়াম এলাকায় দুর্বৃত্তদের হামলায় মারাত্মকভাবে আহত হন। হামলার পর তাকে ব্রঙ্কসের লিঙ্কন হাসপাতালে ভর্তি করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সৈয়দ তামজিদ হুসাইনের বড় ভাই হুসাইন সৈয়দ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ২২ বছর বয়সী সৈয়দ তামজিদ হুসাইন ব্রঙ্কসের থার্ড এভিনিউর ১৪৯ স্ট্রিটে একটি ফাস্ট ফুড কাজ করতেন। কাজ শেষে তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গত মঙ্গলার রাত ১০-৪৫ মিনিটের দিকে তিনি ব্রঙ্কসের ১৬৭ স্টিট এবং রিভার এভিনিউর মধ্যবর্তী এলাকায় অতর্কিত হামলার শিকার হন। সেখানে দাঁড়িয়ে থাকা ৪ সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে তার ওপর হামলে পড়ে। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। হামলাকারীরা তার সাথে থাকা ফোন, মানিব্যাগে থাকা ১১শ ডলার ছিনিয়ে পালিয়ে যায়। এমনকি তামজিদের পরনে থাকা টিশার্টটিও দুর্বৃত্তরা নিয়ে যায়। কোনো এক পথচারী তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ৯১১ কল করলে এ্যাম্বুলেন্স এসে তাকে ব্রঙ্কসের লিঙ্কন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে গতকাল বুধবার দুপুরে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়। আগামী ১৬ জুন লিঙ্কন হাসপাতালে তামজিদের সার্জারী হবে বলে বড় ভাই হুসাইন সৈয়দ জানিয়েছেন।
সৈয়দ তামজিদ হুসাইনের বড় ভাই হুসাইন সৈয়দ জানান, তামজিদ রাতে বাসায় না ফেরায় তাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। তারা ভেবেছিলো তিনি হয়তে ওভারটাইম কাজ করছেন। সকালে কর্মস্থলে ফোন দিলে তারা জানায় তামজিদ রাতেই বাসায় চলে গেছে। পরে এদিক সেদিক খোজাখুজির পর তারা লিঙ্কন হাসপাতালে ফোন করে জানতে পারেন তিনি ওই হাসপাতালে ভর্তি আছেন।
তামজিদরা ৩ ভাই ২ বোন। মা-বাবা সহ তারা ব্রঙ্কসের ইয়াংকি স্টেডিয়াম এলাকায় বসবাস করছেন। তাদের দেশের বাড়ি হবিগঞ্জ জেলার মিরপুরে। ৭ বছর আগে তামজিদরা যুক্তরাষ্ট্র অভিবাসী হন।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।
কমিউনিটির নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

৯ জুন বুধবার রাতে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস থেকে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার বলেন, এইরকম ঘটনা নিউইয়র্ক সিটিতে প্রায়ই ঘটছে। আমি বলবো এটা শুধুমাত্র ছিনতাই নয়, ছিনতাই হলে অর্থ সহ মূল্যবান জিনিস-পত্র নিয়েই চলে যেতো, চারজনে মিলে এইভাবে মারতো না। ছেলেটির অপরাধ সে বাংলাদেশী তথা এশিয়ান। সারা আমেরিকা জুড়ে এশিয়ানদের ওপর এ্যাটাক হচ্ছে। আমাদের বাংলাদেশী কমিউনিটির মানুষও প্রতিনিয়ত এরকম আক্রমণের শিকার হচ্ছে। কোনোটি আমরা জানছি, আবার কোনোটি জানতে পারছি না। দিন দিন বিষয়টি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক একই ধরণের সন্ত্রাসী ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ