Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্টেট বিএনপি বিক্ষোভ সমাবেশ : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য ২১শে আগস্ট গ্রেনেড হামলা রায়

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: October 11, 2018 | 11:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্টেট বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন। তারা বলেন. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি নস্যাৎ করার হীন উদ্দেশ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় গত ১০ অক্টোবর বুধবার সন্ধ্যায় ইমরান শাহ্ রন এবং একে আজাদের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে স্থানীয় নিরব রেষ্টুরেন্টে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ্ রনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক একে আজাদের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমডি হাফিজুর রহমান, মিয়া মো: দাউদ ও মো: সোলেমান। উপস্থিত ছিলেন সুফিয়ান চৌধুরী, আহমাদ জামিল, মোমতাজ উদ্দিন, মোজাম্মেল মুরাদ, হোসেন মিয়া, ফায়জুর রহমান, আব্দুস সালাম, নাছির উদ্দিন, আতিকুর রহমান, মাসুদ রানা, রিপন সরকার, এমডি আলাউদ্দিন, বকতিয়ার রহমান খোকন প্রমুখ।

 
ইমরান শাহ্ তার বক্তব্যে বলেন, জিয়া পরিবার তথা জাতীয়তাবদী শক্তিকে ধ্বংস ও রাজনীতি থেকে দূরে রাখার জন্য সরকার একের পর একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে তাদের দূরে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে সরকার মিথ্যা, বানোয়াট মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অন্তরীন করে রেখেছে। তিনি তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান ও অবিলম্ভে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
সভায় বক্তারা সম্প্রতি জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাছান মাহমুদ ও তার ছেলের উপর জ্যাকসন হাইটসে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তার নিন্দা ও দোসীদের শাস্তি দাবী করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV