Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্টেট, মহানগর উত্তর-দক্ষিন বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: December 8, 2022 | 9:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশী হামলা, দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার’র প্রতিবাদে ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্কে স্টেট, মহানগর উত্তর-দক্ষিন বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, সদস্য জাফর তালুকদার, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, শহিদুল ইসলাম শিকদার এবং বদরুল হক আজাদ, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম, সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিদ্দিকুর রহমান, এম এ মান্নান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন (ভিপি), যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত নেতা-কর্মীরা ৯ ডিসেম্বর শুক্রবার অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সকলকে যোগদানের আহবান জানান। কর্মসূচি থেকে বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের আলোকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। এসময় বক্তারা অভিযোগ করেন, গত বুধবার পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অতর্কিত হামলা চালিয়েছে। পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে তছনছ করে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে দলের এক কর্মী নিহত হয়েছেন। পুলিশ দিয়ে হামলা, গুলি, গ্রেপ্তার করে গণমানুষের আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে বক্তারা ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ