নিউইয়র্কে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে সেমিনার : মামুন’স টিউটোরিয়ালে কোর্স ফিতে ৩০%-৪০% ডিসকাউন্ট
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে সেমিনার করেছে বাঙালি মালিকানাধীন অনন্য শিক্ষাপ্র্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল। মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় গত ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় ২০১৬ সালে স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য এ ‘সেমিনার’ এর আয়োজন করা হয়। সেমিনারে জানান হয়, ২০১৬ সালে স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের কোচিং ইতোমধ্যে শুরু হয়েছে। ভালো ফলাফলের জন্য ডিসেম্বরের মধ্যেই স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছুদের প্রস্তুতি শুরু করতে হয়। এজন্য যারা ৩১ ডিসেম্বরের মধ্যে মামুন’স টিউটোরিয়ালে এ কোর্সে অংশ নেবে তাদের ৩০%-৪০% ডিসকাউন্ট দেয়া হচ্ছে বলেও জানান হয় সেমিনারে।
সেমিনারে ২০১৬ সালে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রিন্সিপাল শেখ আল মামুন এবং সিনিয়ার শিক্ষক মি. স্কট। সেমিনারে মামুন’স টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে ভর্তির সুযোগ পায়।
সেমিনারে হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অগনিত ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং কওে বহু ছাত্রছাত্রী সিটির স্পেশালাইজড হাইস্কুল ছাড়াও এসএটিতে ভালো স্কোর করে ভালো কলেজ-ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। প্রিন্সিপাল শেখ আল মামুন সেমিনারে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামীতে মামুন’স টিউটোরিয়াল থেকে আরও বেশি ছাত্র-ছাত্রী স্পেশালইজড স্কুলসহ ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মাধ্যমে কমিউনিটি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয়। ছাত্রছাত্রীদের টাইম ম্যাগাজিন, নিউইয়র্ক টাইমস সহ বিভিন্ন ইংরেজী সাময়ীকি পড়ার পরামর্শ দেন তিনি।
প্রিন্সিপাল শেখ আল মামুনের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করছেন নিয়মিত। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান কলেজ-ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রীরাও।
শেখ আল মামুন জানান, তার এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয় আন্তরিক পরিবেশে। এছাড়া ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক