Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্বদেশ ফোরাম’র প্রীতি সম্মিলন : প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 2, 2019 | 3:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বদেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্বদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। দেশ-মা-মাটি তথা শিকড়কে ভুললে চলবে না। বাংলা ভাষার চচর্চায় মনোযোগ দিতে হবে। প্রবাসের কঠিন বাস্তব জীবনেও স্বদেশের সাথে সম্পর্ক রাখতে সচেষ্ট হতে হবে এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নিউইয়র্ক-এর সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম-এর আয়োজনে প্রীতি সম্মিলন ২০১৯-এ আলোচকরা উপরোক্ত কথাগুলো বলেন।

গত ১ নভেম্বর শুক্রবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য। স্বদেশ ফোরাম-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী-এর পরিচালনা ও উপস্থাপনায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট ডেমোক্রেটিক পার্টির ডিসট্রিক লিডার এট লার্জ এর্টণী মঈন চৌধুরী। অতিথি হিসাবে

উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইনক্-এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও ইউএস বাংলা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান তারেক হাসান খান। স্বরচিত কবিতা-ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, দেশের গান ও প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নূর-ই-আজম বাবু, কবি ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ সুজাত আলী, এডভোকেট মিয়া জাকির, ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, কবি আব্দুস শহীদ, এডভোকেট সাইয়েদ মঈনউদ্দিন জুনেল, সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট সালাহউদ্দিন বাবু, সমাজসবী সৈয়দ আলী আশরাফ, কবি ছালাবত জাং চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা, সমাজসেবী মোঃমিজানুর রহমান, কবি ফাতেমা রহমান, সমাজসেবী সৈয়দ সিদ্দিকুল হাসান, সমাজসেবী আবুল খায়ের চৌধুরী, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, সমাজসেবী মোসাব্বির আহমদ ও কুতুব উদ্দিন। মা ও দেশ নিয়ে ছড়া পাঠ করেন সুফিয়ান আহমদ চৌধুরী।

আনন্দঘন পরিবেশে আয়োজিত প্রীতি সম্মিলনে সকলকে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV