নিউইয়র্কে স্বদেশ ফোরাম’র আড্ডা: সাহিত্য কর্মের নিবেদিত প্রাণ সুফিয়ান আহমদ চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সুফিয়ান আহমদ চৌধুরী সাহিত্য কর্মের এক নিবেদিত প্রাণ। তিনি একজন সাদা মনের মানুষ। বিত্ত নয় চিত্ত প্রশান্তির জন্য লেখালেখি তাঁর। প্রবাসের কঠোর জীবনে সাহিত্য কর্ম ও লেখালেখি করে যাচ্ছেন নিয়মিত। তিনি একজন সফল সাহিত্যিক ও সংগঠক হিসেবে দেশ-বিদেশে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তাঁর চিন্তা-চেতনায় স্বদেশ ও ভাষা। যা বুকে লালন করে প্রবাস জীবন কাটছে। তিনি পরিচয়ে আপাদমস্তক একজন খাঁটি বাঙালি।

নিউইয়র্ক’র সামাজিক-সাস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম-এর আয়োজনে ছড়াকার-কবি-সংগঠক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬১তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত অন্তরঙ্গ আড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১৭ জুলাই শনিবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে আয়োজিত অন্তরঙ্গ আড্ডায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য। প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সাপ্তাহিক দেশ’র সম্পাদক মিজানুর রহমান ও জালালাবাদ ল’ সোসাইটির সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম।
আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট এম জাকির এইচ মিয়া, এডভোকেট এ এফ এম মুঃ জুবাইর হুসাইন, সাবেক অধ্যাপক সুধীর চন্দ্র দাস, কবি আব্দুস শহীদ, এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, কবি আব্দুল আজিজ, কবি আব্দুল জলিল, সমাজসেবী মোহাম্মদ আলমগীর, শিল্পী মোঃ ফজলে আলী কচি, কবি কিবরিয়া চৌধুরী, কবি কাজী জামান, মাষ্টার আনিস আহমদ, কবি দেওয়ান নাসের রাজা, ছড়াকার রনক আহমদ চৌধুরী, সমাজসেবী মাসুদ মোরশেদ, অবিনাশ রায়, কাজী অহিদুল হক, কুতুব উদ্দিন প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন কবি আবুল বাশার। শুরুতে সুফিয়ান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes