Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্মরণ সভায় বক্তাগণ: জনসেবায় এমএ হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: July 18, 2020 | 2:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : সিলেট জেলা ও মহানগরী বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের কনিষ্ঠ ভ্রাতা এম ফাইজুর রহমানের স্মরণে নিউইয়র্কে আয়োজিত এক ভার্চুয়েল স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তাগন বলেছেন, এম এ হক গরীর দুঃখি সাধারণ মানুষের কল্যানে আমৃত্যু যে ভুমিকা রেখে গেছেন সে জন্য তিনি সাধারণ মানুষের মনিকোঠায় আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকালে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে। এম সাইফুর রহমান স্মৃতি সংসদের  সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকন এর সজ্ঞালনায় উক্ত ভার্চুয়েল সভায় জুম টেলিকনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী, আজিমুর রহমান বোরহান, শরীফ আহমদ লস্কর, ফারুক চৌধুরী, আবু সাঈদ আহমদ, ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী, কানেকটিকাট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বীয়া, ক্যলিফোনিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাছিত, বাংলাভিশন টেলিভিশন এর প্রাক্তন সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন চৌধুরী দিপু, এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নিউইয়র্ক এর ওবায়দুল হক চৌধুরী শিবলু, মো: জাবেদ উদ্দীন, সৈয়দ গৌছুল হোসেন, মিজানুর রহমান, জুয়েল খান, এমদাদ হোসেন তরফদার, খলিলুর রহমান, মো: জাবেদ আহমদ, শাহ্ জাবের আহমদ, চৌধুরী তানিম প্রমুখ।

সভায় এম এ হক, ফায়জুর রহমান, কামাল আহমেদ, বদর উদ্দীন আহমদ কামরান সহ দেশ ও প্রবাসে যারা বৈশ্বিক মহামারী কোভিড ১৯ আক্রান্তে মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক ইয়র্ক বাংলা পত্রিকার সম্পাদক মৌলানা রসিদ আহমদ।

বক্তাগন বলেন, এম এ হক শুধু রাজনীতিবিদই ছিলেন না ব্যক্তিগত ভাবে খুব খোদা ভিরু একজন মানুষ ছিলেন। তিনি নিঃস্বার্থ ভাবে যেমন রাজনীতি করে গেছেন তেমনি মানুষের কল্যাণে আমৃত্যু নিরবে নিবৃতে কাজ করে গেছেন। আজকের সমাজে এমন মানুষ পাওয়া খুবই বিরল।
বক্তাগন সাইফুর রহমানের ছোটভাই ফাইজুর রহমানের কর্মময় জীবনের ভূয়াসী প্রশংসা করেন। তিনি ব্যক্তিগত জীবন পূবালী ব্যাংক ও ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ছিলেন। সততা ও বিশ্বস্থতার সাথে আমৃত্যু কাজ করে গেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV