Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্মরণ-সভায় বক্তারা : ভাসানী ছিলেন নেতাদের নেতা

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: November 21, 2019 | 12:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে এক আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় উল্লেখ করেন, বিশ্বমানবতার মুক্তির লক্ষ্যে চলমান আন্দোলনে তার খুব বেশি প্রয়োজন ছিল। তার মত বিশাল হৃদয়ের নেতৃত্বের অভাব প্রতিটি সমাজেই পরিলক্ষিত হচ্ছে। ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার রাজনীতি করা নেতার এক অনন্য উদাহরণ হচ্ছেন মওলানা ভাসানী। প্রকৃত অর্থে তিনি ছিলেন নেতাদের নেতা। 

হোস্ট সংগঠন ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন’র সভাপতি সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এই আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী ইমাম শিকদার। ভাসানীর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন- আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান সালু, লেখক-অধ্যাপক দেওয়ান শামসুল আরেফিন, সাংবাদিক মঞ্জুর আহমেদ এবং মঈনুদ্দিন নাসের, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বিএনপি সমর্থক ফোরামের ড. শওকত আলী, কলামিস্ট জয়নাল আবেদীন, ফোবানার একাংশের স্টিয়ারিং কমিটির নেতা মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী প্রমুখ। 

বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, সালেহ চৌধুরী, আহসান হাবিব, ডা. ফারুক আজম, আব্দুস সামাদ আজাদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, শাহানারা রহমান প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV