নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত দু’ভাই রাসেল ও জয়ের জানাজা শুক্রবার বিকেল ৩টায়, রাতে মরদেহ দেশে প্রেরণ
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী দুই দু’ভাই মোজাম্মেল হক রাসেল (৩০) ও হিমেল এ জয় (২৪) এর জানাজা আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে। এদিন রাত ১১টায় অ্যামিরাটস এয়ার লাইন্সের একটি বিমানে তাদের মরদেহ দেশে প্রেরণ করা হবে।

গত ১৮ অগাস্ট মঙ্গলবার ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য’র কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, তার ছোট ভাই হিমেল এ জয় এবং ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার চার্লস বারগারস্টোক (৮১) ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় রাসেলের ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সাথে থাকা কেনেডি অপি (১৮) আহত হন। আহতদের নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকামুক্ত বলে পুলিশ জানিয়েছে।
রাসেলরা নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের দেশের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা গ্রামে। আর নিহত বারগারস্টোক ওহাইয়োর বাসিন্দা। রাসেল-হিমেল-আপেলরা তিন ভাই আর এক বোন। মৃত্যুকালে রাসেল স্ত্রী সহ ৬ বছর ও ৬ মাস বয়সী দু’কন্যা রেখে যান। হিমেল বিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ২/৩ মাসের মধ্যেই তার বিয়ের কথা ছিলো।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেল চালানো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিউইয়র্ক সিটি থেকে ২৬০ মাইল দূর আরআইটির সন্নিকটে এ দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহত রাসেলের বাবা নিউইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া জানান, তারা সিউইয়র্ক সিটি থেকে বাফেলো সিটিতে ‘মুভ’ করার চিন্তাভাবনা করছিলেন। এজন্যই তারা তিন ভাই মিলে বাফেলোর খোঁজখবর নিতে সেখানে গিয়েছিলেন। বাফেলো থেকে ফেরার পথে তারা বিশ্বখ্যাত ‘নায়েগ্রা জলপ্রপাত’ দেখে সোমবার দিবাগত রাতে নায়েগ্রা থেকে সিউইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা করেন। গভীর রাতে ফেরার সময় নিউইয়র্কের আপষ্টেটের রচেস্টার কাউন্টিতে তারা এ দূর্ঘটনার শিকার হন।
সিরাজুল ইসলাম ভূইয়া জানান, ওই দুর্ঘটনার জন্যে ওরা দায়ী নয়। টহল পুলিশ তাকে টেলিফোনে জানায়, ভুলপথে আসা গাড়ির ড্রাইভারই এজন্যে দায়ি।
ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ’র সভাপতি মঞ্জুরুল হক তুষার পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, বৃহস্পতিবার রাতে নিহত দু’ভাই মোজাম্মেল হক রাসেল ও হিমেল এ জয়ের লাশ ময়না তদন্ত শেষে নিউইয়র্ক সিটিতে নিয়ে আসা হচ্ছে। দু’জনের মরদেহ ব্রুকলিনের একটি ফিউনারেল হোমে রাখা হবে। সেখান থেকে শুক্রবার বাদ জুমা বিকেল ৩টায় এস্টোরিয়া পার্কে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। এদিন রাত ১১টায় অ্যামিরাটস এয়ার লাইন্সের একটি বিমানযোগে তাদের মরদেহ দেশে প্রেরণ করা হবে। দেশের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা গ্রামে পারিবারিক কবরের স্থানে দু’ভাইয়ের মরদেহ দাফন করা হবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030