নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী কলেজ ছাত্র সোহানের মর্মান্তিক মৃত্যু
নিউইয়র্ক থেকে এনাঃনিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী আহমেদ জে সোহান (১৯) মারা গেছেন। ৬ সেপ্টেম্বর রাত ৯টায় কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার সময় ১৪৯ স্ট্রীট এবং ব্রঙ্কস এভিনিউতে দ্রুতগামী একটি ভ্যান গাড়ি রেড লাইট অতিক্রম করে তার মোটর সাইকেলে আঘাত করে এবং অকুস্থলে সোহান মারা যান।

পুলিশ ঘাতক ভ্যানটিকে আটক করেছে ড্রাইভারসহ। সোহানের মামা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা এনাকে জানান, সোহান ব্রঙ্কস কম্যুনিটি কলেজে ভর্তি হয়েছিলেন এবং ৮ সেপ্টেম্বর তার ক্লাস শুরু হবার কথা। তার একদিন আগেই ঘাতক ভ্যান তার সুদর্শন এ যুবকের প্রাণ কেড়ে নিল। তিনি জানান, কুলাউড়ার বরমচালের সন্তান সিরাজউদ্দিন সোহাগের একমাত্র পুত্র ছিলেন সোহান। সন্তানের অকাল মৃত্যুতে তারা ভেঙ্গে পড়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সোহান গ্রীষ্মকালিন ছুটিতে সিকিউরিটি গার্ড এর কাজ নিয়েছিলেন। সে সুবাদে ১৭ ও ১৮ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত এবিসি কনভেনশনেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। সোহানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছছে ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কস পার্কচেস্টার মসজিদে এবং ৮ সেপ্টেম্বর তাকে দাফন করা হয়েছে নিউজার্সী গোরস্তানে। তার অকাল মৃত্যু সংবাদে কম্যুনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ২০০৫ সালে সোহান তার মা-বাবা ও একমাত্র বোনের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি