Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী বংশদ্ভূত আইটি ইঞ্জিনিয়ার সায়েম নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: September 30, 2020 | 10:58 PM

এসএম সোলায়মানঃ নিউইয়র্কের লং আইল্যান্ডে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী বংশদ্ভূত আইটি ইঞ্জিনিয়ার সায়েম শাহরিয়ার অন্তু (২৪) নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের ৪১ এক্সিটে রাস্তা পাড়াপাড়ের সময় অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই সায়েম শাহরিয়ারের মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ লেক রনকনকোমা’য় বসবাসকারী ইকবাল ইসলাম ও ইসরাত কুমু দম্পতির পুত্র সায়েম শাহরীয়ার অন্তু। এই দম্পতির আরো তাসফিয়া রুবাইয়াত কৌশি নামে এক কন্যা সন্তান রয়েছে। তাদের দেশের বাড়ী নোয়াখালীর কোম্পনীগঞ্জে।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অন্তু মা-বাবার সাথে বাজার করতে যায়। বাজার শেষে বাসায় ফেরার পথে অন্তু গাড়ী ড্রাইভ করতে চায়। কিন্তু মা-বাবা তাকে তখন ড্রাইভ করতে বারণ করলে অন্তু রাগে-ক্ষোভে-অভিমানে মা-বাবার চোখের পলকে অন্যদিকে চলে যায়। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের ৪১ এক্সিটের কাছে এইচওভি লেনের উপর দিয়ে হাঁটা শুরু করে। এসময় দ্রুতগাড়ী একটি গাড়ী তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সায়েম শাহরীয়ার অন্তু’র মরদেহ উদ্ধার করলেও ঘাতক গাড়ীটি আটক করতে পারেনি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম নামাজে জানাজা এবং আগামী কাল শনিবার বেলা পৌনে ১২ টায় লং আইল্যান্ডে ইসলামিক এসোসিয়েশন অব লং আইল্যান্ড-সেলডেন মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল জানান, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের সদস্য সায়েম শাহরিয়ার নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে ২০১৮ সালে কম্পিউটার সফটওয়ারে গ্রাজুয়েশন করেছেন। টেক প্রফেশনাল অন্তু ছিলেন একজন সঙ্গীতশিল্পী।

তিনি নিউইয়র্কে বাংলাদেশী স্টুডেন্টদের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনেশনসহ বিভিন্ন আত্মমানবতার সেবায় কাজ করেছেন। আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা অন্তুর নিবিড় যোগাযোগ ছিল বাংলা সংস্কৃতির সাথে। মানবদরদী অন্তু ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে আসছিলেন। নিয়মিত নিজেও রক্ত দান করতেন। অন্তু সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করে ক্যালিফোর্নিয়ায় একটি আইটি কর্পোরেট জবে যোগদান করেছিলেন। অক্টোবর মাসে সেখানে তার ফাইনাইলি যোগ দেয়ার কথা ছিলো।
অন্তুর বাবা ইকবাল ইসলাম জানান, মহামারী করোনাভাইরাস পরিস্থিতে গত জানয়ারী মাসে অন্তু চাকুরী হারালে অনেকটা হতাশা হয়ে পড়ে এবং নতুন চাকরী খুঁজতে থাকে। অনেক সময় তাকে মানসিক অশান্তিতে সময় কাটতে দেখা যায়। এজন্য তার চিকিৎসাও চলছিলো। সম্প্রতি অন্তু ক্যালিফের্নিয়াতে একটি আইটি কোম্পানীতে চাকুরী পায় এবং অক্টোবর মাসের ৫ তারিখে তার নতুন চাকুরীতে অরিয়েন্টেশন শুরুর কথা ছিলো। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেই আমার ছেলেকে কেড়ে নিলো। তিনি তার সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন।
এদিকে, বাংলাদেশী বংশদ্ভূত মেধাবী তরুন সায়েম শাহরিয়ার অন্তুর মর্মান্তিক মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক ও সমবেদনা জানাতে কমিউনিটির অনেকেই ছুটে গেছেন রনকনকমায় তাদের বাসায়। অন্তুর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কসহ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV