Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় আরো এক যুবকের অকাল মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: August 28, 2020 | 10:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : অতি সম্প্রতি নিউইয়র্ক প্রবাসী ৪ বাংলাদেশী যুবকের মৃত্যুর পর এবার নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় আরো এক যুবকের মৃত্যু ঘটলো। নিহতের নাম ফারহান সাঈদ। বয়স মাত্র ২১ বছর। সে কুইন্সের জ্যামাইকায় বসবাস করতো। মৃত্যকালে সে মা-বাবা আর এক ভাই রেখে যান। তার দেশের বাড়ী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ। শিশু বয়সে সে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্র অভিবাসী হয়। খবর ইউএনএ’র।

জানা গেছে, মঙ্গলবার (২৫ আগষ্ট) ভোর রাত ৪টার দিকে নিউইয়র্কের আপষ্টেটের বেয়ার মাউন্টেইন এলাকায় প্লালিসাইড পার্কওয়ের এক্সিট ১৮-তে গাড়ী দূর্ঘটনায় ঘটনাস্থলেই ফারহান সাঈদ মারা যান। দূর্ঘটনায় তার দুই বন্ধু আহত হলেও তারা আশংকামুক্ত। ঘটনার সময় ফারহানের বন্ধু ইব্রাহিম ইমু গাড়ী ড্রাইভ করছিলেন। ধারাণা করা হচ্ছে অতি দ্রুত গাড়ী চালানোর সময় ওভার স্পীডের কারণেই তারা দূর্ঘটনার শিকার হন। লং আইল্যান্ডে বসবাসকারী ইমু মঙ্গলবার দিনই ‘ইনফিনিটি স্পোর্টস কার’ ক্রয় করে এবং নতুন গাড়ী নিয়ে আনন্দ করতে তারা লং ড্রাইভে যায়। দূর্ঘটনার সময় গাড়ীটি মোড় ঘুরার সময় একটি গাছের সাথে গাড়ীর পিছনের দিক ধাক্কা খায়। এতে গাড়ীর পিছন সীটে বসা ফারহান সাঈদ মারা যান। পরবর্তীতে আহত অপর দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় এবং তারা আশংকামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলে জানা যায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে ফারহান সাঈদের মা তার সন্তানের দূর্ঘটনার খবর পেলেও তিনি তা বিশ্বাস করতে চাননি। সারাদিন তিনি চোখের জল ফেলেন আর মাঝে মাঝেই সন্তানের স্মৃতি তুলে ধরে বিলাপ করেন।

উল্লেখ্য, ফারহান সাঈদও মঙ্গলবার দিন নিজের কাজে যাতায়াতের জন্য ‘ইউজড ভলবো কার’ ক্রয় করে। কিন্তু বন্ধু ইমুর কার নিউ ব্র্যান্ডের হওয়ায় তার আহবানেই মধ্যরাতে লং ড্রাইভে বের হয়। ফারহানের ক্রয় করা গাড়ীটি তাদের বাসার সামনে পার্ক করা রয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী ফারহানদের বাসায় সমবেত হয়ে তার মা নাসরিন আক্তার লাকি-কে শান্তনা দিচ্ছেন আর মা লাকি পুত্রের কথা বলে বিলাপ করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV