Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগঞ্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র’র বার্ষিক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: August 2, 2019 | 12:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ইষ্ট রিভারের’ তীরে অবস্থিত কুইন্স ব্যুরো ব্রীজ পার্কের প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা মনোরম পরিবেশে গত রবিবার সুশৃংখলভাবে সম্পন্ন হয় প্রবাসী হবিগঞ্জবাসীর প্রাচীন সংগঠন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০১৯ । পরিবার পরিজন নিয়ে মাঠে এসেই শুরু হয় বছর শেষে দেখা হওয়া বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীদের কুশল বিনিময়। বেলা বাড়ার সাথে সাথে বনভোজনের স্থান পরিনত হয় নিউইয়র্কে একটুকরো হবিগঞ্জে। সব ভাষা অনুপস্থিত রেখে মায়ের মর্যাদায় হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় নারী পূরুষ গল্পে মগ্ন।

সকালের নাস্তা শেষ করেই মাঠে শুরু হয় ছোটমনিদের খেলাধূলা, তা থেকে মহিলারা বাদ যায়নি, পিলো খেলা,হাড়ি ভাংগা সহ স্বামী স্ত্রীর পানিবল খেলা। এরই মধ্যে বিশাল আকারে নারী পুরুষের লাইন হয় স্পাইসি এন্ড কারীর মজাদার ভোজনের জন্য । কর্মকর্তাগন ব্যস্ত হয়ে যায় বনভোজনের মূল পর্ব মধ্যাহৃ ভোজন পরিবেশনে। খাওয়া শেষ করে ক্লান্ত শরীরে একে একে বৃক্ষের ছায়াতলে পাতানো চেয়ারে হেলান দিয়ে বসতেই মাইকে ভেসে আসে – অথিতিদের আসন গ্রহনের ঘোষনা

মিজানুর রহমান চৌধুরী শেফাজের সভাপতিত্বে একে একে আসন গ্রহন করেন বনভোজন কমিটির আহবায়ক রমিজ উদ্দীন খান, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জালালাবাদ এস এ কে ছালাম, বীর মুক্তিযোদ্ধা হালিম খান, মোবাশ্বীর হোসেন চৌধুরী, এ্যড. নাসির উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন আহমদ, সাহ ফয়েজ উদ্দীন, গাজী মাহমুদুর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, সাবেক সভাপতি শফি উদ্দীন তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো: আজদু মিয়া তালুকদার, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি তোফায়েল চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাইকুল ইসলাম, ডি.এম রনেল, বিশিষ্ট কমিউনিটি নেতা আলমগীর মিয়া, সাধারন সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া, হবিগন্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ টিপু, নবীগনঞ্জ সোসাইটির সাধারন সম্পাদক জয়নাল চৌধুরী, উসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বশির আহমদ, যুবনেতা ও নবীগঞ্জ সমিতির সাবেক সাধারন সম্পাদক জামাল হোসেন, আলোচনা পর্ব যৌথভাবে পরিচালনা করেন সাধারন সম্পাদক আকবর হোসেন স্বপন ও সদস্য সচিব রোকন হাকিম।

আরো উপস্থিতি ছিলেন, লিয়াকত আলী চেয়ারম্যান, মোস্তাসিম বিল্লাহ, আশিকুর রহমান,ফয়সল আহম্মদ, ছামছুল ইসলাম শামীম, তাজুল ইসলাম মানিক, আমীর আলী, প্রফেসার আব্দুর রহমান, ফয়সল আহমেদ খান পারভেজ, এ.কে জয়, হাসান আলী, শামীম তালুকদার, জুনেদ খান, এমরান আলী, গিয়াস উদ্দীন, জুয়েল মিয়া, গোলাম রাহীম শ্যামল, সৌকত চৌধুরী, কাউচার চৌধুরী ও মহিলা সম্পাদিকা এনি চৌধুরী।

খেলায বিজয়ী শিশু কিশোরদের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অথিতিগণ, এর পরই আকর্ষণীয় কূপন লটারী প্রথম পুরষ্কার বিজয়নী জেমি খানের হাতে তুলে দেওয়া হয় ৫০” টেলিভিশন সৌজন্যে দেলোয়ার হোসেন মানিক, দ্বিতীয় পুরষ্কার অর্জন করে ৪২” টেলিভিশন সাতজন বিজয়ের হাতে তুলে দেওয়া হয় লটারী প্রাইজ। সকলের সহযোগীতাঢয় অনুষ্ঠানটি সফল করায় সভাপতি ও আহ্বায়ক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে সহযোগীতা অব্যহত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন আহ্বায়ক রমিজ উদ্দীন খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ