Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগঞ্জ সদর সমিতির উৎসব মুখর বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: July 14, 2018 | 5:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শত শত মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল হবিগঞ্জ সদর সমিতির বনভোজন। বছরের সর্বোচ্চ তাপমাত্রাকে উপেক্ষা করে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী গত ১লা জুলাই রবিবার নিউইয়র্কে কুইন্স ব্রীজ পার্কের পিকনিক স্থলে উপস্থিত হন। প্রচুর সংখ্যক শিশু-কিশোর, পুরুষ ও মহিলার উপস্থিতিতে হবিগঞ্জ সদর সমিতির বনভোজন ও মিলনমেলা প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসব মুখর। প্রচ- গরমকে উপক্ষে করে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে দেশ-বিদেশের অতিথিরা অবিভূত হয়েছেন। বনভোজনে নাস্তা পরিবেশন করে।দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময়, গল্প ও আড্ডা। শিশু, মহিলা ও মধ্য বয়সীদের খেলাধুলা ছিল অনুষ্ঠানের প্রধান কেন্দ্রবিন্দুতে। মধ্যহ্ন ভোজের পরে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ গান এবং র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট লিডার এটর্ণী মঈন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুতাসিরুল ইসলাম, প্রবাসের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইমিগ্রান্ট এসোসিয়েট ওয়াসি চৌধুরী, হবিগঞ্জ শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং লেখিকা রুমা মোদক ও পরিবেশ আন্দোলনের নেতা তোফাজ্জল সোহেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ষ্টার ফার্ণিচারের মালিক রকি আলিয়ানসহ প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহ্বায়ক সাংবাদিক সেলিম আজাদ।

হবিগঞ্জ সদর সমিতির সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এটর্ণী মঈন চৌধুরী বলেন, প্রবাসী হবিগঞ্জবাসীকে একটি ছাতার তলায় নিয়ে আসার জন্যে হবিগঞ্জ সদর সমিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসী হবিগঞ্জবাসীকে একত্রিত করা এবং অবহেলিত হবিগঞ্জের মানুষের শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে হবিগঞ্জ সদর সমিতির সকল পদক্ষেপের সাথে আমি যেমন আছি তেমনি সকল হবিগঞ্জবাসীকে একত্রে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তৃতায় মতাসিরুল ইসলাম বলেন, পৃথিবীর ভিন্ন গোলার্ধে আপনারা হবিগঞ্জবাসী সদর সমিতির ব্যানারে ঐক্য দেখে আমি খুবই অবিভুত। দেশে এবং প্রবাসে আপনারা সকল কর্মকা-ের সাথে সহযোগী ভূমিকা পালনের জন্যে আমরাও আগ্রহী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে।

অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, হবিগঞ্জের সাবেক কেন্দ্রীয় পৌর কমিশনার ও প্রধান প্রবীণ প্রবাসী সদর সমিতির উপদেষ্টা আব্দুল লতিফ দরবেশ, হবিগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট, সালেহ্ আহমেদ, প্রবীণ প্রবাসী এ্যাডঃ নাসির উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ গাফফার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, ইমদাদুর রহমান চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন, ইব্রাহিম খলিল রিজু কমিউনিটি নেতা দেওয়ান বজলু চৌধুরী, আহমদুল বার ভুইয়া, আবুল কাশেম মজুমদার, গোলাম রাব্বানি।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিশু শিল্পী সুষমিতা দেব বায় সহ অন্যান্যরা। ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার লাভ করেন। দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের নাম আয়ান, শুভ্রজিৎ, রূপদেব, ইসরাত হুসেন, সানি, ওহি, আবদাল আভীর, মাহি, এহসান, নুসরাত চৌঃ, মেরি, সওহা চৌঃ, রাজিব, এহতাসামাল হক চৌঃ, আজিম, সাদিয়া মুন, ঝোমর, সোসমিতা টিম (১) এমদাদ চৌঃ বনাম টিম মোতাচ্ছিরুল ইসলাম, বিজয়ী টিম এমদাদ চৌঃ, (মহিলা পাতিল ভাঙা বিজয়ী জোৎ¯œা আক্তার চৌঃ, লুবনা বেগম, সুমি, মহিলা মিঃ পিলো বিজয়ী বন্যা কর্মকার, সায়মা মিয়া, সামিয়া হক।উক্ত বনভোজন ও মিলন মেলায় কার্যকরী কমিটির সকলের সাহায্য সহযোগিতা ছিল লক্ষনীয়। পড়ন্ত বিকেলে বিভিন্ন প্রতিযোগতার বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এছাড়াও ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। সব শেষে সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করে হবিগঞ্জবাসীর মিলন মেলার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV