নিউইয়র্কে হামলাকারী আহমাদ খান রাহিমি গ্রেফতার
নিউইয়র্কে হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। গ্রেফতার সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক আহমাদ খান রাহামি (২৮)। নিউ জার্সির লিনডেনে এক পুলিশ অফিসারকে গুলি করার পর রাহিমিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। এলিজাবেথ সিটির পাশেই লিনডেন। রোববার সেখানেই আরেকটি বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়। এলিজাবেথ সিটিতে রাহিমির পরিবারের বাসায়ও তল্লাশি চালিয়েছিল পুলিশ। এর আগে নিউইয়র্কের পুলিশ বিভাগ রাহমির একটি ছবি প্রকাশ করেছে। তদন্তকারীরা ওই সন্দেহভাজনকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। শনিবার ম্যানহাটনের ওই বিস্ফোরণে ২৯ জন আহত হন। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুইমো ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসীদেরই কাজ। তবে এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।’
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’