নিউইয়র্কে ‘হারুন- ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘হারুন- ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১১ এপ্রিল। নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত ধর্মীয় আমেজের এ ইফতার উৎসবে জেবিবিএ’র সদস্য ছাড়াও কমিউনিটির নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও কোষাধ্যক্ষ সেলিম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, ডিস্ট্রিক্ট এ্যাটর্নী মেলিন্ডা কাটস, স্টেট সিনেটর জন ল্যু, এসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনসুর চৌধুরী, সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি ও মো. আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা, সদস্য কামরুজ্জামান বাচ্চু, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, উপদেষ্টা এমকে রহমান মাহমুদ, রুহুল আমিন সরকার, পরিচালক কাজী মন্টু, আবুল ফজল দিদারুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, রাশেদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেন, নিরাপত্তা ইস্যুতে গভর্ণরের দেয়া বরাদ্দ যথাযথভাবে কাজে লাগান হবে। ব্যুরোর প্রত্যেকটি মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছি। এখানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে কোন হামলা বরদাশত করা হবে না। মূলধারার রাজনীতিকরা বলেন, ব্যবসায়ীরা জ্যাকসন হাইটস তথা নিউইয়র্ককে উন্নত করছেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের কথা উল্লেখ করে বলেন, আশা করি দু’দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও অর্থবহ হবে। তিনি বলেন, প্রবাসে এই সংগঠনটি বাংলাদেশি ব্যবসায়ী সহ কমিউনিটির স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এমকে রহমান মাহমুদ।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের