Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘হারুন- ফাহাদ’ নেতৃত্বাধীন জেবিবিএ’র নতুন কমিটির অভিষেকে ইউএস সিনেট ম্যাজরিটি লিডার সিনেটর চাক শুমার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: March 8, 2022 | 10:29 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1328518454289165

https://www.facebook.com/USANewsNY/videos/666988744526635

https://www.facebook.com/USANewsNY/videos/988695295365108

https://www.facebook.com/USANewsNY/videos/710951279940016

https://www.facebook.com/USANewsNY/videos/1025012308365370

https://www.facebook.com/USANewsNY/videos/668696270942796

https://www.facebook.com/USANewsNY/videos/494720782245879

https://www.facebook.com/USANewsNY/videos/7003633299706971

https://www.facebook.com/USANewsNY/videos/338359554895721

https://www.facebook.com/USANewsNY/videos/433480495198345

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হারুন- ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর নতুন কমিটির অভিষেক। গত ৪ মার্চ শুক্রবার রাতে গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন সিনেট ম্যাজরিটি লিডার, নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমার। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

প্রধান অতিথির বক্তব্যে সিনেট ম্যাজরিটি লিডার চাক শুমার বলেন, আমি বাংলাদেশী কমিউনিটিকে পছন্দ করি। কারণ এই কমিউনিটির মানুষ তাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও সঠিকভাবে গড়ে তুলছে। তিনি বলেন, আপনারা জ্যাকসন হাইটসকে উন্নত করছেন, কুইন্সকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন, নিউইয়র্ককে উন্নত থেকে উন্নতর করছেন।
এই প্রবীণ সিনেটর নিজের বাবাকে একজন ক্ষুদ্র ব্যবসায়ী উল্লেখ করে বলেন, নিষ্ঠার সাথে কাজ করে ছোট-মাঝারি বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন বাংলাদেশিরা। করোনাকালে ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্ট লাঘবে আমরা পিপিপি (পেচেক প্রটেকশন প্রোগ্রাম) ঋণের ব্যবস্থা করেছি। আমার বিশ্বাস বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও এ ঋণ নিয়েছেন।
নিজের শ্বশুর একজন ক্যাব ড্রাইভার ছিলেন উল্লেখ করে সিনেটর চাক শুমার বলেন, আমি জানি কতটা কষ্ট করতে হয় ড্রাইভারদের। নিউইয়র্কে ক্যাবিদের একটা বিরাট অংশ বাংলাদেশি। তারা যাতে অধিক উপার্জনে সক্ষম হন সেজন্য আমি সবসময়ই সরব থাকি।
বাংলাদেশি আমেরিকান নুসরাত চৌধুরীকে ফেডারেল জাজ হিসাবে নিয়োগের উল্লেখ করে সিনেটর চাক শুমার বলেন, কঠোর পরিশ্রমী এই কমিউনিটির জন্য সম্ভাব্য সকল সহযোগিতা করব আমি।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে ছিলেন স্টেট এ্যাসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ এবং জেসিকা গঞ্জালেজ, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানন। নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, রুহুল আমিন সরকার ও শারমিন সিরাজ সোনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটি বোর্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কুইন্স ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, আহসান হাবিব, ডা. তৌহিদ শিবলী, মীর নিজামুল হক প্রমুখ।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান জেবিবিএ’র পরিচালক পর্ষদের অন্যতম সদস্য মোহাম্মদ পিয়ার।
অভিষক্তরা হলেন: সভাপতি হারুন ভূঁইয়া (খামার বাড়ী), সিনিয়র সহ-সভাপতি মনসুর চৌধুরী (হাটবাজার), সহ-সভাপতি বাবু খান (প্রিমিয়াম সুপার মার্কেট), আবু নোমান শাকিল (ইত্যাদি বাজার), মোহাম্মদ আলম নমি (এক্সক্লুসিভ অব পিরান), জেড আর চৌধুরী লিটু (মামা’স রেস্টুরেন্ট), নুরুল আমিন বাবু (ট্রাই বরো রিয়েলিটি) ও মো. আজাদ (লিবার্টি রেনোভেশান), সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান (ফাউমা), যুগ্ম সম্পাদক মো: কাশেম (মাদানী ডিস্ট্রিবিউটার) ও শাহরিয়ার আরিফ (নবান্ন রেস্টুরেন্ট), কোষাধ্যক্ষ সেলিম হারুন (কর্ণফুলী ট্রাভেলস), সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা (এনওআই ডেলি অ্যান্ড গ্রোসারী), সাংস্কৃতিক সম্পাদক এম আর খন্দকার সান্টো (ডিটিএনওআই), সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন (বিডি অয়ারলেস অ্যান্ড কমিনিকেশন্স), দপ্তর সম্পাদক মাসুদ রানা তপন, প্রকাশনা সম্পাদক শাহ চিস্তি, প্রচার সম্পাদক সুবল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার শিরীন, সদস্য কামরুজ্জামান বাচ্চু, সাজ্জাদ হোসেন, ইসতিয়াক রুমি, সনাতন শীল, মোরশেদ এস এম মাসুদ, মোহাম্মদ ইদ্রিস, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, মোহাম্মদ হুমায়ূন কবির, শফিউদ্দিন মিয়া, এফইএমডি রকি, তৌহিদুল ইসলাস রনি, আমনি মেক, শ্যামল সি নাথ আফতাব জনি ও জশি চৌধুরী।
উপদেষ্টা পরিষদ : প্রধান উপদেষ্টা এম এ আজিজ (ফয়সাল ডেভলপমেন্ট), ফরহাদ রেজা (বাংলাদেশ প্লাজা), নাজমুন নাহার রহমান (মান্নান হালাল সুপার মার্কেট), বদরুল হক (ফুড ডাইনেস্টি), সামিউল হক (সাগর চাইনিজ), এমকে রহমান মাহমুদ (রহমানীয়া ট্রাভেলস), সোহাগ আজম (ইটজি চাইনিজ), জাকির এইচ চৌধুরী (ইয়র্ক হোল্ডিং রিয়েলিটি), রুহুল আমিন সরকার, মঈন চৌধুরী (এটর্নী এট ল) ও আজিজুল চৌধুরী মাসুম (মুন লাইট গ্রিল চিকেন)।
পরিচালক পর্ষদ : মোহাম্মদ পিয়ার (পিয়ার ট্যাক্স). কাজী মন্টু (কে, প্যারালিগ্যাল), মহসিন মিয়া (প্লাটিনাম ড্রাইভিং স্কুল), আবুল ফজল দিদারুল ইসলাম (ডিসেন্ট মার্ট আইএনসি), কামরুজ্জামান কামরুল (দেশি ফুড), মহসিন ননী (হাট বাজার রেস্টুরেন্ট), কাজী শামসুদ্দোহা (এন ওআই এম এস), আনোয়ার জাহিদ (সানফ্লাওয়ার মাল্টি সার্ভিস), হোসেন সোহেল রানা (অবকাশ), রাশেদ আহমেদ (চ্যানেল আই), মোশারফ হোসেন এবং এম উদ্দীন আলমগীর (উদ্দিন আত্তার কর্পোরেশন)।
এ সময় ব্যবসায়ী নেতারা নয়া কমিটির সাফল্য কামনা করে বলেন, সত্যিকারের ব্যবসায়ীদের এই সংগঠনে অব্যবসায়ীদের অন্তর্ভূক্ত করে একটি মহল ঐতিহ্যবাহী সংগঠনটির ইমেজ ক্ষুন্ন করেছে। নতুন এ কমিটির প্রধান কাজই হবে জেবিবিএ’র হৃত গৌরব পুনরুদ্ধার করা। তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে করতে হবে তারাই প্রকৃত ব্যবসায়ীদের প্রতিনিধি। কোন ধরণের কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থেকে নতুন কমিটির নের্তৃত্বে সবাই মিলেমিশে জেবিবিএকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। তারা অতিথিসহ জেবিবিএ’র সকল সদস্য, নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ, পরিচালক পর্ষদ, কার্যকরী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মাসখানেক আগে তিন ভাগে বিভক্ত জেবিবিএর আরেক অংশের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। অন্য আরেকটি অংশের স্থানীয় এ্যাসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ বলেন, এটাই হচ্ছে রিয়েল জেবিবিএ।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবশেন করেন জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, কামরুজ্জামন বকুল, চন্দন চৌধুরী, রোকশান মির্জা, সোনিয়া, সেতু প্রমুখ।

https://www.youtube.com/watch?v=X1dTs9IR2EA&t=83s
https://www.youtube.com/watch?v=MtU0-iC6W3M
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV