নিউইয়র্কে হাডসন রিভার ব্যান্ড’র আত্নপ্রকাশ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ ঘটেছে হাডসন রিভার ব্যান্ড’র। গত ৩১ মার্চ সন্ধ্যায় ব্রঙ্কসে স্টারর্লিং-বাংলাবাজারের বাফা মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বসন্ত বরণ উৎসবে এই ভিন্ন ধারার ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।
হাডসন রিভার ব্যান্ড এর নামকরণ সম্পর্কে ব্যান্ডের বেজ গিটারিস্ট নাসিরুল্লাহ বলেন, “ম্যানহাটান থেকে প্রায় ৩৫০ মাইল উত্তরে ‘লেক জর্জ’ এর অদূরেই হাডসন নদীর জন্মস্থান; গবেষকদের মতে এই নদী ৩০ হাজার বছর পূর্বে জন্ম লাভ করে প্রাচীন বরফ যুগে। (তথ্য সূত্র: উইকিপিডিয়া) হাডসন নদীর একটি বিশেষ বৈশিষ্ট এই যে একই নদীতে দুইটি ভিন্ন জলের ধারা বিদ্যমান। আটলান্টিক মহাসাগরের লবনাক্ত স্রোত ধারা, ম্যানহাটান এর নিম্নভূমি থেকে প্রবাহিত হয়ে উত্তরে নিউইয়র্কের রাজধানী আলবানীর ট্রয় উপনগর পর্যন্ত যায়, আর পাহাড়ি হ্রদ ‘টিয়ার্স অফ ক্লাউড’ (বঙ্গানুবাদ মেঘের কান্না) যেখান থেকে উৎপত্তি হাডসন নদীর, সেখান থেকে নেমে আসে হ্রদের স্বচ্ছ সতেজ পানির ধারা, মিলিত হয় আটলান্টিক মহাসাগরের সাথে।

নিউইয়র্ক ও নিউজার্সি রাজ্যের সীমান্ত ধরে বহমান এই নদী হাজার বছরের প্রাচীন ইতিহাস বহন করে। এখনও বহমান এই নদীর মতই আমাদের জীবন; দেশের বাইরে অবস্থান করে দেশের প্রতি টান অনুভব- এই দুইটি ভিন্ন ধারার সহাবস্থানকেই ইঙ্গিত করে। আমেরিকান সমাজ দেখার, এবং বাংলা সংস্কৃতির সাথে যুক্ত থাকার আকাংখার ফসল হাডসন রিভার ব্যান্ড।”

অনুষ্ঠানটি সাজানো হয় দুটি পর্বে। স্বাধীনতা পর্বে কণ্ঠ শিল্পী তাহমিনা শহীদ, সৈয়দ ফয়েজ ও আহমেদ টিটু পর পর ছয়টি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গানের মধ্যে রয়েছে : ভাষার বাগানে (DmGmAm), সূর্যোদয়ে তুমি (EAB), আমরা যে ভালোবাসি (GCD), মাগো আমায় সত্যি বলো (CFG), রেল লাইনের ওই বস্তিতে (AmDmEm) এবং এক সাগর রক্তের বিনিময়ে (C)।
দ্বিতীয় পর্ব ছিল বসন্ত উৎসব। চারটি ভালোবাসার গান দিয়ে সাজানো হয়েছিল বসন্ত পর্ব। ব্যান্ডের সদস্য আব্দুল কাদের এর হ্যান্ডসনিক তবলার সাথে পারকাসন ইনস্ট্রুমেন্ট মন্দিরা ব্যবহার করেন অতিথি শহীদ উদ্দিন। কীবোর্ড এ ছিলেন আহমেদ টিটু। বসন্ত পর্বে ছিল : বন্ধু তোর বরাত নিয়া (CmFmGm), তুমি এসেছিলে পরশু (FmG#D#), এই রুপালি চাদেঁ (GCmDm) শ্রাবনের মেঘগুলি (C#m)।
আমন্ত্রিত অতিথিরা হাডসন রিভার ব্যান্ড এর সংগীত আলেখ্যটি প্রানভরে উপভোগ করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উল্লেখযোগ্য দর্শক শ্রোতার উপস্থিতি অনুষ্ঠানটিকে অলংকৃত করেছে। হাডসন রিভার ব্যান্ড সবার কাছে কৃতজ্ঞ এবং বাংলা সংস্কৃতির সেতু ধরে তাদের এগিয়ে চলার পথে সকলের সমর্থন আশা করছে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion