নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে হিউম্যান সাপোর্ট করপোরেশন তাদের দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচীর আয়োজন করে গত ১৮ই অক্টোবর মঙ্গলবার। এদিন বিকেল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ কর্মসূচীতে ব্যাপক সাড়া মেলে প্রবাসীদের। মানুন’স টিউটোরিয়ালের সত্ত্বাধিকারী প্রফেসার শেখ আল মামুনকে টিকা দানের মাধ্যমে দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচীর উদ্বোন করা হয়।
হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলীর সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, সোনালী এক্সচেঞ্জ ব্রঙ্কস শাখার ম্যানেজার মো. মজিবুল হক মিলন, রিন্টু মোল্যা, রোজী হোসাইন, আবুল কালাম আজাদ, রিটন ও জুনান নাশিদ সানিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচীর গ্র্যান্ড স্পন্সর ছিল ডুয়েন রীড এবং ওয়েল কেয়ার।
এসময় সংগঠনের সভাপতি প্রবাসের বিশিষ্ট রিয়েলস্টেট ব্যবসায়ী ও মাল্টিসার্ভিস প্রোভাইডার মূলধারার রাজনৈতিক সংগঠক মোঃ সোলায়মান আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থ্যতার লক্ষে এই ফ্রি ভ্যাকসিন কর্মসচীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তারা জানান, যাদের হেলথ ইন্সুরেন্স নেই বা যারা নবাগত, বিনা মূল্যে টিকা দানের সুযোগ তারাই বেশী গ্রহণ করেন। যারা এখনো টিকা নেন নি বা আন ডকুমেন্টেড বা ভিজিটর, তারাই মূলতঃ এই কর্মসূচীর বেনিফিসিয়ারি হয়।
আয়োজক সংগঠনের মো: সোলায়মান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন দলমত নির্বিশেষে সকলকে স্বপবিারে এ টিকাদান কর্মসূচীতে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তারা জানান, এর আগে গত ২৫শে সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে সংগঠনের কার্যালয়ে মান্নান সুপার মার্কেটের সত্ত্বাধিকারী সাঈদ রহমান মান্নানকে টিকা দানের মাধ্যমে প্রথম কর্মসূচির উদ্বোধন হয়। প্রায় অর্ধশতাধিক লোক বিনা মূল্যে টিকা দানের সুযোগ গ্রহণ করেন ওই কর্মসূচীতে। প্রমম কর্মসূচীর ব্যাপক সাড়া উপলব্ধি করেই তারা দ্বিতীয় কর্মসূচি হাতে নেন বলে জানান।
তারা বলেন, মানুষ মানুষের জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। নির্যাতিত নিপিড়ীত বঞ্চিত অসহায় সম্বলহীন অসহায় দেশী ও প্রবাসীদের কল্যাণে দলমত নির্বিশেষে নিজ নিজ সামথ্য অনুযায়ী হিউম্যান সাপোর্ট করপোরেশনের সাথে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সহযোগিতার আহ্বান জানান তারা।
মো: সোলায়মান আলী জানান, প্রবাসীদের নানাবিধ প্রয়োজনীয় সমস্যার সমাধান কল্পে বিভিন্ন সুযোগ সুবিধা, বাধাবিপত্তি, দায়দায়িত্ব ও অধিকার শীর্ষক বিভিন্ন সেমিনার, মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ ছাড়াও নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার লক্ষে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
যোগাযোগ : ৩৭-২২,৭৩ স্ট্রিট সুইট ২জি. জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন: ৩৪৭-২৩৬-২৭৩৭, ৯১৭-৪৯৫-৩৯৯৯।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো