নিউইয়র্কে হিন্দু কাউন্সিলের বিজয়া পুনর্মিলনী : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধের দাবি
নিউইয়র্ক : হিন্দু কাউন্সিল অব নর্থ আমেরিকা নিউইয়র্কের প্রায় ৩২টি সংগঠনের সহযোগিতায় স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে সার্বজনীন বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান করে। বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, হিন্দুদের ওপর কেনো এই হামলা হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে এবং সরকারকেই এর সমাধান দিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের হিন্দুরা বর্তমান সরকারের ভোটব্যাংক। কিন্তু হিন্দুদের ওপর নির্যাতন চলতে থাকলে এবং বর্তমান সরকার এ বিষয়ে চুপ থাকলে আগামী নির্বাচনে এর সমুচিত জবাব দেওয়া হবে।
পুনর্মিলনী অনুষ্ঠান হলেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা ব্যাপকভাবে প্রভাব পড়ে নেতৃবৃন্দের বক্তব্যে। অনুষ্ঠানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই মুহূর্তে আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং সম্মিলিতভাবে প্রতিবাদ জানাতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু কল্যাণ অব নর্থ আমেরিকার আহ্বায়ক গৌরাঙ্গ কুন্ডু, সদস্য সচিব প্রণবেন্দু চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুভাষ মজুমদার, সমন্বয়কারী প্রবীর রায়, প্রদীপ মালাকার, প্রদীপ দাস, প্রভাষ মন্ডল প্রমুখ। গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ভারতের বেশকয়েকজন শিল্পী ও ব্যান্ড শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ