নিউইয়র্কে হিলারীর ক্যামপেইনিং অফিসের সামনে বিভিন্ন কারাগারে অনশনরত বন্দিদের মুক্তির দাবিতে র্যালি
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী ক্লিনটনের ব্রকলীনে ক্যাম্পেইনিং অফিসের সামনে গতকাল বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর দুপুর ১ টায় মানবাধিকার সংস্থা দেশি রাইজিং আপ এন্ড মুভিং (ড্রাম) যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে অনশনরত বন্দিদের মুক্তির দাবীতে এক র্যালির আয়োজন করে। এসময় অনশনরত বন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। র্যালিতে লিখিত বক্তব্য পেশ করেন ড্রাম এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহাদ আহমেদ। তিনি বিভিন্ন কারাগারে বন্দিদের মুক্তির বিষয়ে ড্রামের ভ’মিকার কথা তুলে ধরেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। তিনি তার বক্তব্যে বাংলাদেশ সোসাইটি প্রবাসের একটি সর্ববৃহৎ সংগঠন হিসাবে অনশনরত বন্দিদের মুক্তির দাবিতে র্যালিতে অংশগ্রহণ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ট্রাই স্টেটে প্রায় অর্ধ মিলিয়ন প্রবাসী বাংলাদেশী বসবাস করেন। তাদের অধিকাংশই আমেরিকান ভোটার। কারাগারে বন্দিরা আমাদেরই ভাই। যেহেতু হিলারী ক্লিনটন তার বিভিন্ন ক্যাম্পেইনে ডকুমেন্টেড ও আন ডকুমেন্টেড ইমিগ্রেন্টদের সহায়তার আশ্বাস দেন, সেহেতু তিনি উল্লেখ করেন বাংলাদেশী আমেরিকান ভোটাররা অনশনরত বন্দিদের ব্যাপারে হিলারী ক্লিনটনের ভূমিকা গুরুত্বের সহকারে দেখবেন। তিনি কারা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কারা কর্তৃপক্ষ যেন অন্যান্য দেশের বন্দিরা যেভাবে পেরোলের মাধ্যমে বেরিয়ে আসছে, বাংলাদেশী বন্দিদের ব্যাপারেও যেন একই মনোভাব পোষন করেন। র্যালীতে হিলারী ক্লিনটনের ল্যাটিনো ভোটার ডাইরেক্টর লরেলা পারেল উপস্থিত থেকে সবার বক্তব্য গুরুত্ব সহকারে শ্রবণ করেন। এসময় তিনি বলেন, তার অফিস অত্যন্ত গুরুত্বে সহিত ব্যাপারটি পর্যবেক্ষন করবেন এবং তিনি হিলারী ক্লিনটনের বরাবর আজকের র্যালির বিষয়টি নিয়ে আলোচনা করবেন। র্যালিতে আরো বক্তব্য রাখেন, টেক্সাসের এলপাসো কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত আমিনুল ইসলাম। আমিনুল তার বক্তব্যে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকার বর্ডারে এসে পৌঁছেন এবং কারাগারে তাদেন মানবেতর জীবন যাপনের বিস্তারিত দিক তুলে ধরেন এবং আমিনুল ইসলামের বাংলা লিখিত বক্তব্যের ইংরেজী অনুবাদ করেন ড্রামের কাজী ফৌজিয়া। আরো বক্তব্য রাখেন, রিভ. চোলে ব্রেয়ার, ইন্টারফেইথ সেন্টার অব নিউইয়র্ক, বেনজামিনি এনডুগা, ব্ল্যাক এলায়েন্স ফর জাস্ট ইমিগ্রেশন, ইমান বুখাদম, ইন্টারফেইথ সেন্টার অব নিউয়ির্ক, আব্রাহাম পোলস, ফ্যামিলি ফ্রিডম, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সাধারন সম্পাদক ওসমান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য নাদির এ আইয়ুব, কাসেম চৌধুরী ও সিরাজুল হক জামাল। র্যালিতে বাংলাদেশী এবং মেইন স্ট্রিমের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!