Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় র‌্যালি ১৯ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: December 10, 2021 | 11:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর রোববার নিউইয়র্কে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুস্ঠিত হবে। হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বিজয় র‌্যালি, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হবে। এদিন দুপুর ২টায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিজয় শোভাযাত্রাটি ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের ম্যুরালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হবে। এশিয়ান ড্রাইভিং স্কুল ম্যুরালের সামনেই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন জানান, হৃদয়ে বাংলাদেশ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে সম্প্রতি ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে প্রস্তুতি সভা করেছে। সভায় বক্তারা মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে বিজয় র‌্যালিতে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
তিনি জানান, বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে টাইম স্কয়ার অথবা ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের জাতীয় স্মুতিসৌধের প্রতিকৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সাইদুর রহমান লিংঙ্কন বিজয় উৎসব সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ