নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ইফতার মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/358793391430768/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র ইফতার মাহফিল। গত ১৪ মে রোববার এশিয়ান ড্রাইভিং স্কুল সেন্টারের এ ইফতার মাহফিল দোয়া-মুনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা সভা। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ইফতার আয়োজনে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী সহ বহু প্রবাসী বাংলাদেশী।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, সিপিএ আহাদ আলী, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিস্ট ব্যবসায়ী ফার্মাসিষ্ট গৌরব কোঠারী, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ, মেরী জোবায়দা, এ ইসলাম মামুন প্রমুখ।
অনুষ্ঠানে দো’য়া মোনাজাত পরিচালনা করেন আলাউদ্দিন। দোয়া মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন

ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ৭১ এর যুদ্ধবন্দী আব্দুর রহমান, তিতাস মাল্টি সার্ভিস’র কর্ণধার মেহের চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আকতার হোসেন, নাসির উদ্দিন, সংগঠনের সহ সভাপতি মামুন রহমান, যুগ্ম সম্পাদক সঙ্গীত শিল্পী শারমিন রহমান তানিয়া, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার ও মাসুদ রানা, কমিউনিটি এক্টিভিস্ট জুঁই ইসলাম, ইলা, বাধঁন প্রমুখ।
ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ‘হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি ও এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংঙ্কন। অতিথিদের স্বনামখ্যাত খলিল বিরিয়ানী হাউজের ইফতার ডিনারে আপ্যায়িত করা হয়।
https://www.facebook.com/USANewsNY/videos/1201843160005124/
https://www.facebook.com/USANewsNY/videos/432868110837188/
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি