নিউইয়র্কে ১২তম ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশন ২১শে সেপ্টেম্বর
রশীদ আহমদ: আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক আয়োজিত আসন্ন ১২তম ইন্টারন্যাশনাল সীরাত কনভেনশন ২০১৯ উপলক্ষে নিউইয়র্কের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আয়োজক কমিটির অন্যতম সদস্য,বিশিষ্ট সংগঠক হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ পরিচালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য মাওলানা মানজুরুল কারীম,মাওলানা মুহাম্মদ ফয়সাল নওয়াজ ও মাওলানা আবুল খায়ের।
ইউনাইটেড সীরাত কনভেনশনের উদ্যোক্তা হাফেজ রফিকুল ইসলাম সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, আগামী ২১শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা থেকে রাত দশটা পর্যন্ত সুসান বি.এন্থোনী একাডেমী আই এস-২৩৮ ( ৮৮-১৫ ১৮২স্ট্রিট,জ্যামাইকা,এনওয়াই-১১৪৩২)তে অনুষ্ঠিতব্য সীরাত কনভেনশন সার্বিক ভাবে সফলতার জন্য সাংবাদিকদের মাধ্যমে কমিউনিটি সকলের সহযোগিতা কামনা করেন।এবারের সীরাত কনভেনশনের প্রতিপাদ্য হল: মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক।পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা। আসন্ন সীরাত কনভেনশন দু’টি পর্বে অনুষ্ঠিত হবে।প্রথম পর্ব বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে আর সেটি হবেে নতুন প্রজন্মের জন্য ইংলিশ পর্ব।আর বাদ মাগরিব হতে রাত দশটা পর্যন্ত চলবে (সাধারণ) বাংলা পর্ব।উভয় পর্বে পুরুষ ও মহিলাদের আলাদা ব্যবস্থা থাকবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ রফিক বলেন, বিশ্ব নবীর বিশ্ব উম্মাত,ঐক্যবদ্ধ মুসলিম মিল্লাতের বিশ্ব শান্তি ঘোষণার মহা আয়োজনে এবার তিন হাজারের বেশী ডেলিগেটদের সুব্যবস্থা রয়েছে।কনভেনশনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট শিল্পপতি আমীর খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডঃ মুফতি মুহাম্মদ ফারহান,শায়েখ তারেক মুনাওয়ার,ডঃ মাওলানা আবুল কালাম আজাদ (লন্ডন),মির্জা আবু জাফর বেগ,মুফতি আবদুল মালেক আল মাদানী ও মাওলানা ইউসুফ আবদুল মাজিদ সহ আরো অনেক উলামায়ে কেরাম।একে অন্যকে দাওয়াত দিয়ে সাথে নিয়ে স্বপরিবারে দলে দলে রাসুলের মুহাব্বাতে সীরাত মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।

মাওলানা মানজুরুল কারীম অনুষ্ঠিতব্য সীরাত কনভেনশন সফল করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ইসলামের দাওয়াতে আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক ইউনাইটেড সীরাত কনভেনশন একদিন মাইল ফলক হিসেবে কাজ করবে।তাই সে ক্ষেত্রে আপনারা যারা মিডিয়াতে আছেন বা কাজ করছেন, আপনাদের সকলের সহযোগিতা সবচেয়ে বেশী প্রয়োজন বলে আমরা মনে করি।তাই আমরা আশা করছি সর্বদা আপনাদের কে সাথে পাবো।আপনার যারা শতব্যস্থতার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন,সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে দেশ,জাতি ও কমিউনিটির কল্যাণে কাজ করার তাওফিক দান করুক। সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বেশ ক’টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests