Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১৪ এপ্রিল আরও ৭ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: April 15, 2020 | 12:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল নিউইয়র্ক সিটিতে ৭ বাংলাদেশির মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এরমধ্যে কুষ্টিয়া জেলার দুই প্রবাসী রয়েছেন। এরা হলেন বুলবুল আহমেদ (৪৩) এবং রুবাইতুন্নেসা (৬৭)।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান জানান, উভয়েই ব্রঙ্কসে বসবাস করতেন। কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আজীবন সদস্য ওয়াজিউল্লাহ খোকন (৫৫)ও করোনায় মারা গেছেন বলে এসোসিয়েশনের সেক্রেটারি মোশারফ হোসেন সবুজ জানিয়েছেন হাসপাতালের উদ্ধৃতি দিয়ে।

নিউইয়র্কে বসবাসরত এম রহমান মুক্তা (৫৫) মঙ্গলবার রাত ৮টায় প্রেস-বাইটেরিয়েন হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান এ সংবাদদাতাকে জানান। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি এই মুক্তা ছিলেন রাজধানী ঢাকার নবাবগঞ্জের শাইনপুকুরের সন্তান।

অপরদিকে, প্রবাসের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী বীনা মজুমদার একইদিন সকালে জ্যামাইকা হসপাতালে মারা গেছেন বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে সমাজ-সংগঠক মাজেদা এ উদ্দিন এ সংবাদদাতাকে জানান।

এর আগে ৬ এপ্রিল ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে আফতাব হোসেন (৭০) নামক আরেক প্রবাসী মারা গেছেন। তিনিও ছিলেন কুষ্টিয়ার সন্তান।

এদিকে, নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার এবং নোয়াখালীর সন্তান মোহাম্মদ আমিনউল্লাহ ( ৪৫) মারা গেছেন ৮ এপ্রিল ব্রুকলিনের একটি হাসপাতালে।

এনিয়ে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ১২৭ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই পুরুষ এবং অধিকাংশেরই বয়স ছিল ৫০ বছরের অধিক। উল্লেখ্য, ৮৬ লাখ জনঅধ্যুষিত নিউ ইয়র্ক সিটিতে সর্বমোট মারা গেছে ১০ হাজার ৩৬৭ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৭৭৮ জন। 

এদিকে, নিউ ইয়র্ক সিটিতে করোনায় মৃত্যুবরণকারিদের মধ্যে ৬২ জনের লাশের দাফন করা হয়েছে বাংলাদেশ সোসাইটির নিজস্ব গোরস্থানে। সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী মঙ্গলবার জানান, আরও ৩২৫ জনের কবরের জায়গা রয়েছে। এগুলো প্রবাসীরা ব্যবহার করতে পারবেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ