নিউইয়র্কে ২০১ সদস্যের কমিটি : ১৫ আগস্ট ডাইভার্সিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার
এনআরবি নিউজ, নিউইয়র্ক : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদৎ বরণের দিন তথা ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ডাইভার্সিটি প্লাজা’য় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসের মুক্তিযোদ্ধারা সশস্ত্র অভিবাদন জানাবেন। প্রবাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। অনুষ্ঠিত হবে সর্বধর্মীয় প্রার্থনা। দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী ঘটবে ‘বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক এক মুক্ত আলোচনার মধ্য দিয়ে।
এ কর্মসূচি অনুষ্ঠিত হবে ‘সর্বজনীন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি’র ব্যানারে। ২০১ সদস্যবিশিষ্ট এই কমিটির আহবায়ক হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী এবং সদস্য সচিব করা হয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরীকে। জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আওয়ামী লীগ নেতা ড. খন্দকার মনসুর এবং প্রধান সমন্বয়কারি হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। অপর যুগ্ম আহবায়করা হলেন মুক্তিযোদ্ধা ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল এবং বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীদের এই কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মে প্রবাহিত করার বিশেষ একটি প্রয়াস রয়েছে। এজন্যে ‘সর্বজনীন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি’র জ্যেষ্ঠ সদস্য-সচিব হয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া। সমন্বয়কারি দু’জন হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির।
সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী এ সংবাদদাতাকে জানান, ‘মূল আলোচনা শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তা চলবে রাত ১০টা পর্যন্ত। এরমধ্যেই উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ