Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবধর্না, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কোন কমিটি হবে না, আগের কমিটিই থাকবে : ড. সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: August 18, 2016 | 11:17 PM

শব্দ নিউজ : ‘নিউইয়র্কে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে আমি হাজার হাজার ডলার ব্যয় করবো,শ্রম দেব আর সভাপতিত্ব করবে আর একজন, আমি সিদ্দিকুর রহমান বেঁচে থাকতে তা হতে দেব না।’ প্রধানমন্ত্রীর সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে অন্য কেউ কেন সভাপতিত্ব করতে পারবে না? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দৃঢ়তার সাথে একথা বলেন। গত বুধবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, আমাদেও এবারের সার্বজনীন নাগরিক সংবর্ধনার মূল শ্লোগান হবে-‘দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল কর’।
তিনি বলেন, নিউইয়র্কে ২১ সেপ্টেম্বর গ্রান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবধর্না দেয়া হবে, সেখানে জামাত আর বিএনপি বাদে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে কমিটিতে রাখা হবে। সংবর্ধনা কমিটিতে বিএনপিকে না রাখার পক্ষে ড. সিদ্দিকুর রহমান যে বক্তব্য দেন তা হচ্ছে- বিগত কয়েক বছর বিএনপি সংবর্ধনা অনুষ্ঠানের সামনে বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী তাদেরকে চায়ের আমন্ত্রন জানালেও যুক্তরাষ্ট্র বিএনপি তা গ্রহন করে নাই। এমনকি তারা সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আর যুক্তরাষ্ট্র বিএনপি যে কোন দলই না, তা প্রমান করেছে তাদের কেন্দ্রীয় কমিটি। কারণ হিসেবে ড. সিদ্দিকুর রহমান বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র বিএনপির কাউকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয় নাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, অন্যান্য বারের তুলনায় এবার প্রধানমন্ত্রীর সার্বজনীন সংবর্ধনা আকারে ও মাত্রায় আরো বড় হবে। তিনি বলেন, এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কোন কমিটি গঠন করা হবে না, আগের কমিটিই থাকবে।
অপর এক প্রশ্নে তিনি বলেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোন দ্বন্দ্ব নাই। তবে কয়েকজনকে কারন দর্শাও নোটিশ দেয়া হয়েছে। যা করা হয়েছে সব প্রধানমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV