Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: April 30, 2020 | 1:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ২৯ এপ্রিল বুধবার করোনায় আক্রান্ত ১৩ বছরের বালকসহ আরও ৫ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার ভোর রাতে লং আইল্যান্ড জুইশ সেন্টারের ইন্তেকাল করেছেন সিলেট সদরের সন্তান এবং কুইন্সের বাসিন্দা ইঞ্জিনিয়ার সুজাউর রেজা চৌধুরী (৭০)। দুই সপ্তাহ আগে তিনি গুরুতর অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হবিগঞ্জের বগলাবাজারের সাবেক স্বর্ণ ব্যবসায়ী এবং ব্রঙ্কসের বাসিন্দা সুনিল বণিকের ১৩ বছরের ছেলে প্রিয়মের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ৩৩ দিন আগে ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও প্রবাসি শরিয়তপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোশারফ হোসেন দেওয়ান জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা গেছেন মঙ্গলবার দিবাগত রাতে। একইদিন কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন কুলসুম বেগম (৬৫)। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে ১৯২ প্রবাসীর মৃত্যু হয়েছে।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV