Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৩ দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন শুক্রবার থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: August 27, 2017 | 1:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গরু কুরবানী এবং সেই গোস্ত দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে নিউইয়র্কে ১ সেপ্টেম্বর শুক্রবার শুরু হবে ৩ দিনব্যাপি ‘বাংলাদেশ কনভেনশন।’ ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়’ স্লোগানে এ কনভেনশন হবে জ্যাকসন হাইটসে বেলোজিলো মিলনায়তন ও বহিরাঙ্গনে। মেলা, সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসাসহ নানা কর্মকান্ডের সাথে দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে জমজমাট একটি আসর থাকবে ৩দিনই। 

এ সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির আলোকে ২৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে এক সভা হয়েছে। এ সভায় বাংলাদেশ সম্মেলনের কনভেনর আলমগীর খান আলম বিস্তারিত তথ্য জানান। এ সময় সংগঠকদের মধ্যে সেখানে আরো ছিলেন আহসান হাবীব, সেলিম ইব্রাহীম, খায়রুল ইসলাম খোকন, খান শওকত, মোহাম্মদ আমজাদ হোসেন সেলিম, বিল্লাল চৌধুরী, সাদেক শিবলী, মিসবাহউজ্জামান, মিনা ইসলাম, রুবিনা শিল্পী, ফাতেমা খাতুন।

মেলা ও সম্মেলনের কোন অনুষ্ঠানেই টিকিট লাগবে না বলে জানানো হয়। এ সময় আরো জানানো হয় যে, সম্মেলনের প্রথম দিন যেহেতু ঈদুল আজহা, সেজন্যে কুরবানী করা হবে সম্মেলন প্রাঙ্গনেই এবং কুরবানীর সেই গরুর গোস্ত দিয়ে আপ্যায়নের মধ্য দিয়ে ঈদের আমেজে চলবে এ সম্মেলন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV