Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: August 23, 2021 | 2:07 PM

https://www.facebook.com/USANewsNY/videos/144013977820801

https://www.facebook.com/USANewsNY/videos/360781372268725

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে আনন্দঘন,-উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৯৩ আমেরিকা’র বার্ষিক বনভোজন। লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে মনোরম পরিবেশে গত ২১ আগস্ট অনুষ্ঠিত হয় ‘৯৩ আমেরিকা’র মনোমুগ্ধকর এ পুনর্মিলনী। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে।

ওই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন। ‘৯৩ আমেরিকা’ সদস্য মো. মাসুদ হোসেন সিরাজীর পরিচালনায় দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, যাদু প্রদর্শণী, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব-রোকসানা মির্জা জুটির জমকালো পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ৯টা থেকে ‘৯৩ আমেরিকা’ সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এসময় সকলকে এপিটাইজার পরিবেশন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দেশীয় আমেজে দিনব্যাপি বনভোজনে ছিল জনপ্রিয় খলিল বিরিয়ানীর মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা, যাদু প্রদর্শণী, সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

আয়োজকরা জানান, পিকনিককে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় ব্যতিক্রমী নানা সব কর্মসূচি। এর মধ্যে ছিল ‘৯৩ আমেরিকা’ সদস্য ব্রঙ্কসের জনপ্রিয় রেস্টুরেন্ট খলিল বিরিয়ানীর কর্ণধার মোঃ খলিলুর রহমানের সৌজন্যে প্রীতি ফুটবল খেলা। আরো ছিল বিভিন্ন বয়সী শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বেলুন ফুটানো, দম্পতিদের চোখ বন্ধ করে ফুল ছুড়ে মারা খেলা ইত্যাদি। খেলা-ধূলার দায়িত্বে ছিলেন ‘৯৩ আমেরিকা’ সদস্য শাহ মাইনুল মুন, আলম জিকু, আরিফ খান, শহীদুল ইসলাম, শাহ জুয়েল, ইব্রাহীম খলিল ও চান।

‘৯৩ আমেরিকা’ সদস্য সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন শিল্পী নূপুর। যাদু প্রদর্শণ করেন রোকন আহমেদ। সন্ধ্যে পর্যন্ত চলে একের পর এক বর্ণিল সব পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা নেচে-গেয়ে উপভোগ করেন অসাধারণ এসব পরিবেশনা।

সঙ্গীত ও যাদু পরিবেশন শেষে খেলাধুলায় অংশগ্রহনকারী এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় বন্ধুদের এ মিলন মেলা।

স্বর্ণের সেট সহ র‌্যাফেল ড্র’র ১৬টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন স্পন্সর সহ সদস্যরা। ১ম পুরস্কার স্বর্ণের সেট স্পন্সর করেন ‘৯৩ আমেরিকা’ সদস্য মাসুম রহমান। ল্যাপটপ স্পন্সর করেন এটর্নী মঈন চৌধুরী ও আলিম খান আকাশ। আপেল ঘড়ি স্পন্সর করেন সোনিয়া পারভীন ও জয়নাল আবেদীন। এটর্নী মঈন চৌধুরীর পক্ষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সদস্য মো. মাসুদ হোসেন সিরাজী।

র‌্যাফেল ড্র পরিচালনায় ছিলেন ‘৯৩ আমেরিকা’ সদস্য মো. খায়রুল ইসলাম, ফরিদা ইয়াসমিন পুতুল, ইসরাত জাহান, জয়নুল আবেদীন প্রমুখ।

সদস্যদের ‘৯৩ আমেরিকা’র অফিসিয়াল লগো খচিত টি শার্ট প্রদান করেন সদস্য শেখ অলি আহাদ। এছাড়া ‘৯৩ আমেরিকা’র লগো খচিত মগ ও খলিল বিরিয়ানীর মগ বিতরণ করা হয় অনুষ্ঠানে।

খাবার পরিবেশনার দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য কামরুজ্জামান শামীম, শাহাদাত হোসেন, কামরুজ্জামান সুজন, নিজাম উদ্দিন, কবির সামাদ, শাহ ফরিদ প্রমুখ।
সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য মাহবুব হোসেন, গোলাম জাকারিয়া, পারভীন তাহুরা, আব্দুল ওয়াহেদ সাহেল, শাহানুর রহমান, সোহেব আহমেদ, আলমগীর খান, আইয়ুব আহমেদ, শেক মাহমুদ, আবুল হাসান ফারুক, মো. এস হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাদেক লিটন, নীলিমা সরকার, জসীম উদ্দিন, রায়হান পারভেজ, গাজী মাজহারুল আনোয়ার, মো. আজিজ, মো. আলাউদ্দিন, মো. মানিক উদ্দিন মারুফ, মমতাজ আকতার, মো. জাহিদুল ইসলাম জেমস সহ ‘৯৩ আমেরিকা’র সদস্যবৃন্দ।

সাউন্ড সিস্টেমে ছিলেন ডিজে সাঈদ। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, ইউএসএনিউজঅনলাইন.কম, ইউএস বাংলা এবং বিশ্ব বাংলা২৪।
বনভোজনে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। ‘৯৩ আমেরিকা’র সাফল্য কামনা সহ ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।

https://www.youtube.com/watch?v=iNA7nLdVpc4&t=97s
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV