নিউইয়র্ক অ্যাসেম্বলিতে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান মেরি জোবাইদা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মেরি জোবাইদা। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ। নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের অ্যাসেম্বলি-ওম্যান পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এই বাংলাদেশি-আমেরিকান। তার প্রতিদ্বন্দ্বী ক্যাথরিন নোলেন। তিনি নিউইয়র্কের পশ্চিম কুইন্স থেকে দীর্ঘদিনের প্রতিনিধিত্বকারী। মেরি জোবাইদা তার প্রার্থীতার মাধ্যমে গত ৩৫ বছর ধরে প্রতিনিধিত্বকারী ক্যাথরিন নোলানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে বিজয়ী হলে মেরি জোবাইদা যাবেন নিউইয়র্কের রাজধানী আলবেনির প্রতিনিধি সভায়। প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্ক’র ডিস্ট্রিক্ট-৩৭ এর। গত এক দশকে এখানে নোলেনকে প্রাথমিক নির্বাচনে চ্যালেঞ্জটুকুও জানান নি কেউ। এবারই প্রথম ক্যাথরিন নোলেন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তিন সন্তানের মা মেরি জোবাইদা নিজের ডিস্ট্রিক্টে একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন দেখতে চান।
নিজের প্রার্থীতার বিষয়ে মেরি জোবাইদা গণমাধ্যমকে বলেন, এদেশ আমাকে এত বেশি দিয়েছে যে, আমার মন থেকে আমি এদেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। ভোট দিতে গিয়ে গণতন্ত্রের অনুপস্থিতি দেখে আমার মনে হলো- এখান থেকেই শুরু হতে পারে।
নিউইয়র্কের কোর্ট স্কয়ারের গত দু’দশক ধরে বাস করছেন মেরি জোবাইদা। সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এ স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতার পাশাপাশি সেবামূলক বিভিন্ন কাজ করে আসছেন মেরি জোবাইদা। কমিউনিটির পাশাপাশি মূলধারায়ও তার কাজের পরিধি বাড়িয়েছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের ব্রঙ্কসে আরবান হেলথ প্যান’র আউটরিচ স্পেশালিস্ট হিসেবে কর্মরত। এর আগে প্যানোরামা বাংলাদেশ’র ক্যারিয়ার অ্যাডভাইজর, নিউ ইয়র্কে বাংলাভাষার টেলিভিশন চ্যানেল টাইম টিভি’র প্রোগ্রাম ম্যানেজার ও সাপ্তাহিক বাংলা পত্রিকার ফিচার রাইটার হিসেবে কাজ করেছেন। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক সক্ষমতা অর্জন করেছেন মেরি জোবাইদা। লাগর্ডিয়া কমিউনিটি কলেজ (কিউনি)’র স্টুডেন্ট গভর্নমেন্ট এসোসিয়েশনের ভিপি ও এপিআই লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির কমিটি ফর চাইল্ড কেয়ার’র সেনেটর/চেয়ার ছিলেন মেরি জোবাইদা। নিউ ইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার আগে লালমাটিয়া মহিলা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন মেরি জোবাইদা। তিনি বাংলাদেশের পটুয়াখালী জেলার সন্তান।
প্রগতিশীল ডেমোক্র্যাট মেরি জোবাইদা বলেন, আমি মানুষের শক্তি আবারো মানুষের কাছে ফেরত দিতে চাই। কিউএনএস
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’