Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

‘নিউইয়র্ক আবৃত্তি উৎসব ২০১৮’ আগামী রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: May 10, 2018 | 4:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ‘বিবেকের বন্ধ দরজায়, শব্দের হাতুড়িকে আজ হানো’ শ্লোগানকে সামনে রেখে আগামী ১৩ মে রোববার নিউইয়র্ক সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসের আবৃত্তিকারদের ‘নিউইয়র্ক আবৃত্তি উৎসব ২০১৮’।
এই উৎসব উৎসর্গ করা হয়েছে কবি ও ভাষা সংগ্রামী বেলাল চৌধুরী এবং আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ-কে। আগামী ১৩ মে রোববার বিকেল তিনটায় আবৃত্তি উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার সালেক খান।
আবৃত্তি উৎসব-এর আয়োজকরা জানান, উচ্চারিত শব্দ যখন চেতনার সৃজণে বিনির্মিত হয়, তখনই সে শিল্পের আঙ্গিনায় প্রবেশ করে। ভাষার এই সবাক অভিব্যক্তিই আজ তাই জীবনালেখ্যের এক উম্মেলিত শিল্পভাষা। এমন এক চিন্তাসূত্রের অভিনিবেশ ও বিশ্বাসবোধ থেকেই কেবলমাত্র কন্ঠাশ্রিত কলাবিদ্যাকে শ্রেয় জেনে- ‘নিউইয়র্ক আবৃত্তি উৎসব-২০১৮’ এই আয়োজন।
উৎসবে অংশগ্রহণ করবেন নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার অন্যান্য ষ্টেটে বসবাসরত প্রতিথযশা আবৃত্তি শিল্পীবৃন্দ। এছাড়াও থাকবে আবৃত্তি বিষয়ক সিম্পোজিয়াম।
সকলের সম্মিলিত উপস্থিতি উৎসবমুখর করে তুলবে পুরো আয়োজনকে। অনুষ্ঠান চলবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।
উল্লেখ্য, আবৃত্তি উৎসব উপলক্ষ্যে নিউইয়র্কের আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় আবীর আলমগীরকে আহবায়ক ও গোপন সাহাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সেমন্তী ওয়াহেদ, পারভীন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। আর কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মিথুন আহমেদ ও মাহতাব সোহেল।
উৎসবের প্রকাশিতব্য স্মরণীকা সমন্বয়ে থাকবেন নজরুল কবির, মঞ্চ ব্যবস্থাপনায় সেমন্তী ওয়াহেদ, উদ্বোধনী ও সমাপনী বৃন্দ পরিচালনায় শান্তা শ্রাবনী, অর্থ-এ শুক্লা রায় চুমকি, মঞ্চ পরিকল্পনায় মিজানুর রহমান বিপ্লব এবং প্রচারে আশরাফুল হাবিব চৌধুরী মিহির-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ